বছরের প্রথমার্ধে চীনের বড় শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে ১৮.৭ শতাংশ - Mati News
Friday, August 21

বছরের প্রথমার্ধে চীনের বড় শিল্পপ্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে ১৮.৭ শতাংশ

চীনের নির্দিষ্ট আকারের চেয়ে বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর মুনাফা ২০২৬ সালের প্রথমার্ধে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে এসব প্রতিষ্ঠানের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, যেসব শিল্পপ্রতিষ্ঠানের বার্ষিক প্রধান ব্যবসায়িক আয় কমপক্ষে ২ কোটি ইউয়ান (প্রায় ২ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার), তাদের সম্মিলিত মুনাফা প্রথম ছয় মাসে প্রায় ৩ দশমিক ৯৫ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।

একই সময়ে, শিল্প উৎপাদনের স্থিতিশীল প্রবৃদ্ধি এবং শিল্পজাত পণ্যের দামের ধারাবাহিক পুনরুদ্ধারের ফলে এসব প্রতিষ্ঠানের মোট আয় গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এদিকে, বিভিন্ন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত ব্যবহার এবং কম্পিউটিং সক্ষমতার চাহিদা বাড়ার প্রভাবে ইলেকট্রনিক্স শিল্পে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথমার্ধে ইলেকট্রনিক্স শিল্পের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৯৬ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র: সিএমজি

C:\Users\USER\Desktop\১১.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *