বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত চীন - Mati News
Thursday, October 8

বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত চীন

বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন।

শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে নিকারাগুয়ার সঙ্গে চীনের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কুও চিয়াখুন বলেন, চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল এবং প্রতিটি দেশের নিজস্ব জাতীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারকে সম্মান করার পক্ষে।

তিনি বলেন, পারস্পরিক সম্মান ও উভয়ের জন্য কল্যাণকর সহযোগিতার ভিত্তিতে নিকারাগুয়া এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে চীন।

নিকারাগুয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে অভিন্ন উন্নয়ন ও পারস্পরিক কল্যাণে কাজ করার বিষয়ে চীনের অবস্থানও এ বক্তব্যে পুনর্ব্যক্ত করা হয়।

সূত্র: সিএমজি

Chinese Foreign Ministry spokesperson Guo Jiakun makes debut - CGTN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *