চীনের শীর্ষ আইনসভায় নতুন স্বাস্থ্য সুরক্ষা আইন ও কৃষিজমি সুরক্ষা আইন পাস - Mati News
Wednesday, October 14

চীনের শীর্ষ আইনসভায় নতুন স্বাস্থ্য সুরক্ষা আইন ও কৃষিজমি সুরক্ষা আইন পাস

চীনের শীর্ষ আইনসভা জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির ২৪তম অধিবেশন শুক্রবার বেইজিংয়ে সমাপ্ত হয়েছে।

এনপিসি স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যচির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্বাস্থ্য সুরক্ষা আইন ও কৃষিজমি সুরক্ষা এবং মান উন্নয়ন আইনের পাশাপাশি একটি সংশোধিত কৃষি আইন, সংশোধিত জাতীয় প্রতিরক্ষা গতিশীলতা আইন এবং আইনজীবী আইন সংশোধনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ ছাড়া অধিবেশনে চীন ও হাঙ্গেরির মধ্যকার হস্তান্তর চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট সি চিনপিং এই আইন ও সিদ্ধান্তগুলো কার্যকর করতে পাঁচটি এবং কর্মী পরিবর্তনের ঘোষণা দিয়ে ষষ্ঠ একটি প্রেসিডেন্সিয়াল আদেশে স্বাক্ষর করেছেন।

সমাপনী বক্তব্যে এনপিসি চেয়ারম্যান চাও ল্যচি বলেন, আইনি কার্যক্রমে সামাজিক ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং চীনা বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক আইনি ব্যবস্থা আরও উন্নত করার ওপর জোর দিতে হবে। তিনি প্রধান ও উদীয়মান খাতগুলোতে আইন প্রণয়নের পরিধি বাড়ানোর তাগিদ দেন, যাতে আধুনিকায়নের অগ্রযাত্রায় তা শক্ত আইনি ভিত্তি প্রদান করতে পারে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *