ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় বেইজিং সেন্ট্রাল অ্যাক্সিস অন্তর্ভুক্তির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সোমবার বিশেষ আয়োজন করেছে চীন। এদিন, ঐতিহাসিক এই এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা দর্শনার্থীর জন্য বিনামূল্যে খুলে দেওয়া হবে। পাশাপাশি নতুন কিছু প্রদর্শনীরও আয়োজন করা হবে।
বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে প্যালেস মিউজিয়াম, চেংইয়াংমেন গেট এবং সিয়াননংথান মন্দিরসহ কয়েকটি ঐতিহাসিক স্থানে। দর্শনার্থীরা নতুন প্রদর্শনীও ঘুরে দেখতে পারবেন।
সংরক্ষণ ও উন্নয়নে চীন নানা পদক্ষেপ নিয়েছে গেল দু’বছরে বেইজিং সেন্ট্রাল অ্যাক্সিস। এর মধ্যে রয়েছে ঐতিহ্য সংরক্ষণে আইন আরও শক্তিশালী করা, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের নির্দেশনা ফলক স্থাপন, আশপাশের পরিবেশ উন্নত করা, ঐতিহাসিক স্থাপনার সৃজনশীল ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিকভাবে এই ঐতিহ্যকে তুলে ধরা।
চীনা কর্তৃপক্ষ বলছে, এসব উদ্যোগের ফলে বেইজিং সেন্ট্রাল অ্যাক্সিসের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব আরও ভালোভাবে সংরক্ষিত হচ্ছে। একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের কাছেও এর আকর্ষণ বেড়েছে। সূত্র: সিএমজি বাংলা
















