ভার্চুয়াল মুদ্রায় কড়া নিয়ন্ত্রণ জোরদার চীনে - Mati News
Sunday, February 8

ভার্চুয়াল মুদ্রায় কড়া নিয়ন্ত্রণ জোরদার চীনে

ভার্চুয়াল মুদ্রা ও রিয়েল-ওয়ার্ল্ড অ্যাসেট টোকেনাইজেশন সংক্রান্ত ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ জোরদার করতে শুক্রবার নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে চীন। কর্তৃপক্ষ সতর্ক করেছে, এ ধরনের কার্যক্রম সম্প্রতি আর্থিক শৃঙ্খলা ব্যাহত করছে এবং জনগণের সম্পদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে।

চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না ও চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনসহ আটটি সরকারি বিভাগের যৌথ নোটিশে বলা হয়েছে, ভার্চুয়াল মুদ্রা সংক্রান্ত সব কার্যক্রম চীনে অবৈধ এবং সম্পূর্ণ নিষিদ্ধ।

নোটিশ অনুযায়ী, সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন ছাড়া কোনো দেশীয় বা বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে ইউয়ান-পেগড স্টেবলকয়েন ইস্যু করতে পারবে না। একইভাবে, দেশীয় প্রতিষ্ঠান বা তাদের নিয়ন্ত্রিত বিদেশি সত্তাগুলোরও বিদেশে ভার্চুয়াল মুদ্রা ইস্যুর অনুমতি নেই।

একই সঙ্গে এনক্রিপশন, ডিস্ট্রিবিউটেড লেজার বা অনুরূপ প্রযুক্তি ব্যবহার করে সম্পদের অধিকারকে টোকেন বা টোকেনসদৃশ সার্টিফিকেটে রূপান্তরে কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, ভার্চুয়াল মুদ্রা মাইনিং, টোকেনাইজেশন সংশ্লিষ্ট প্রতারণা, অর্থপাচারসহ অন্যান্য অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: সিএমজি

China's central bank to keep monetary policy accommodative-Xinhua

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *