মহাকাশ গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের আন্তর্জাতিক মহাকাশচারী ফেডারেশন (আইএএফ) হল অব ফেম পুরস্কার পেয়েছেন চীনা বিজ্ঞানী কুও হুয়াতোং।
গত ৯ অক্টোবর তুরস্কে ৭৭তম আন্তর্জাতিক মহাকাশচারী কংগ্রেসের সমাপনী অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেয়া হয়।
কুও হুয়াতোং চীনের বিজ্ঞান একাডেমির (সিএএস) সদস্য এবং এর অ্যারোস্পেস ইনফরমেশন রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী। মহাকাশবিষয়ক গবেষণায় তার দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হয়েছে।
সূত্র: সিএমজি





















