চলতি বছর চীনে রেকর্ড পরিমাণ শস্য উৎপাদনের প্রত্যাশা করছে দেশটির কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, চলতি বছরের গ্রীষ্মকালীন শস্য উৎপাদন প্রথমবারের মতো ১৫ কোটি টন ছাড়িয়েছে।
একই সময়ে আগাম ধানের উৎপাদনও ২ কোটি ৮০ লাখ টনের ওপরে রয়েছে। টানা ষষ্ঠ বছর এই পরিমাণ উৎপাদন ধরে রেখেছে চীন।
গ্রীষ্মকালীন শস্য ও আগাম ধানের উৎপাদনে এই ধারাবাহিকতা দেশটির সামগ্রিক খাদ্যশস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: সিএমজি


















