চীনের গাড়ি রপ্তানিতে যুক্ত হলো নানচিং-ইউরোপ রুট - Mati News
Monday, October 12

চীনের গাড়ি রপ্তানিতে যুক্ত হলো নানচিং-ইউরোপ রুট

চীনের নানচিং বন্দর থেকে ইউরোপে সরাসরি গাড়ি রপ্তানির নতুন রুট চালু হয়েছে। ১১ অক্টোবর সকালে ১ হাজার ৫৩০টি নতুন জ্বালানিশক্তির গাড়ি বহনকারী বিশাল রো-রো জাহাজ কুয়াংরং নানচিং বন্দর ছেড়ে স্পেনের বার্সেলোনা ও বেলজিয়ামের জেব্রুখ বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। এর মধ্য দিয়ে নানচিং-ইউরোপ আন্তর্জাতিক বাণিজ্যিক রো-রো রুটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

রুটটি চীনের গাড়ি রপ্তানিতে নদীপথ ও সমুদ্রপথের সরাসরি সংযোগ তৈরি করেছে।

নতুন এ রুট চালুর ফলে নানচিং বন্দর থেকেই সম্পূর্ণ গাড়ি সরাসরি বিদেশে রপ্তানি করা যাবে। উপকূলীয় বড় বন্দরে নিয়ে পুনরায় জাহাজে তোলার প্রয়োজন হবে না। এতে পরিবহন ও গুদামজাতকরণসহ সামগ্রিক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি গাড়ি রপ্তানিতে চীনের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও বাড়বে।

বন্দর কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে নানচিং বন্দর দিয়ে ১৩ হাজার ৯০০টি গাড়ি রপ্তানি করা হয়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১০০টিতে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *