মানবাধিকারের অজুহাতে চীনের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধে বেইজিংয়ের আহ্বান - Mati News
Thursday, November 19

মানবাধিকারের অজুহাতে চীনের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধে বেইজিংয়ের আহ্বান

মানবাধিকারের অজুহাতে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং দেশটির উন্নয়ন বাধাগ্রস্তের প্রচেষ্টা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন।

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ আহ্বান জানান।

সিনচিয়াংয়ে তথাকথিত ‘জোরপূর্বক শ্রম’-এর অভিযোগে বেশ কয়েকটি চীনা কোম্পানিকে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত করার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ আহ্বান জানান।

কুও চিয়াখুন বলেন, “যুক্তরাষ্ট্র ক্রমাগত সিনচিয়াং নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তথাকথিত ‘জোরপূর্বক শ্রম’-এর অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর নির্বিচারে চাপ সৃষ্টির চেষ্টা করছে দেশটি। এ বিষয়ে চীন তীব্র অসন্তোষ প্রকাশ করছে এবং এর কঠোর বিরোধিতা করছে।“

তিনি আরও বলেন, তথাকথিত ‘জোরপূর্বক শ্রম’-এর অভিযোগ চীনবিরোধী কিছু গোষ্ঠীর তৈরি শতাব্দীর অন্যতম বড় মিথ্যাচার। এর উদ্দেশ্য সিনচিয়াংয়ে অস্থিতিশীলতা সৃষ্টি, চীনকে হেয় ও দেশটির উন্নয়ন বাধাগ্রস্ত করা।

চীনা প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় বেইজিং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও জানান মুখপাত্র।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *