লি ছিয়াংয়ের উজবেকিস্তান সফর শুরু - Mati News
Monday, November 9

লি ছিয়াংয়ের উজবেকিস্তান সফর শুরু

উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আব্দুল্লা নিগমাটোভিচ আরিপভ’র আমন্ত্রণে, চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং, গতকাল (শনিবার) উজবেকিস্তানের তাশখন্দে পৌঁছে সেদেশ সফর শুরু করেন।

আরিপভ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের নিয়ে বিমানবন্দরে লি ছিয়াংকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে লি ছিয়াংয়ের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লি ছিয়াং বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর বিগত ৩৪ বছরে, পরিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপট সত্ত্বেও, চীন ও উজবেকিস্তান সর্বদা একে অপরকে সম্মান করেছে এবং সমকক্ষ হিসেবে গণ্য করেছে। দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা ক্রমাগত এগিয়ে চলেছে ও প্রতিনিয়ত নতুন প্রাণশক্তিতে উদ্ভাসিত হচ্ছে। এর আগে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মিরোমোনোভিচ মির্জিওয়েভ বিশকেকে বৈঠক করেন এবং চীন-উজবেকিস্তান সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছান। চীন উজবেকিস্তানের সাথে দু’নেতার মতৈক্য বাস্তবায়ন করতে এবং দু’দেশের ভাগ্যের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে কাজ করে যেতে ইচ্ছুক।

সূত্র: সিএমজি

https://www.xinhuanet.com/photo/20261018/302b5e6a12944fd991fcbc16c76e4b27/20261018302b5e6a12944fd991fcbc16c76e4b27_202610186a187d743c3542559eb63974da625ed4.JPG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *