চতুর্থ ‘লিয়াংচু ফোরাম’ শুরু - Mati News
Sunday, October 18

চতুর্থ ‘লিয়াংচু ফোরাম’ শুরু

চীনের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়, জাতীয় সাংস্কৃতিক নিদর্শন ব্যুরো, এবং চ্যচিয়াং প্রদেশের সরকারের যৌথ উদ্যোগে, আজ (রোববার) সকালে, চতুর্থ ‘লিয়াংচু ফোরাম’ হাংচৌ শহরে উদ্বোধন হয়।

এবারের ফোরামের প্রতিপাদ্য হলো: ‘সভ্যতার উত্তরাধিকার ও জ্ঞানদীপ্তি: সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা এবং যুগের আলো প্রজ্বলন।’

চলতি বছর হচ্ছে লিয়াংচু ধ্বংসাবশেষ আবিষ্কারের ৯০তম বার্ষিকী। এবারের ফোরামে একটি উদ্বোধনী অনুষ্ঠান ও প্রধান ফোরাম, ৫টি শাখা ফোরাম এবং ৫টি পার্শ্ব অনুষ্ঠান থাকছে। অংশগ্রহণকারীরা সভ্যতা, পারস্পরিক শিক্ষা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন।

তিন দিনব্যাপী ফোরাম চলাকালে ‘লিয়াংচু সাংস্কৃতিক ও সৃজনশীল বাজার’ এবং ‘চীনা সাংস্কৃতিক ঐতিহ্যের উপাদানসমূহের উদ্ভাবনী নকশার বিশেষ প্রদর্শনী’ শীর্ষক কার্যক্রমও আয়োজিত হবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *