শেনচেন বিমানবন্দরে মধ্য এশিয়ার সঙ্গে প্রথম সরাসরি যাত্রী ফ্লাইট চালু - Mati News
Tuesday, March 31

শেনচেন বিমানবন্দরে মধ্য এশিয়ার সঙ্গে প্রথম সরাসরি যাত্রী ফ্লাইট চালু

চীনের শেনচেন বাও’আন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু হয়েছে। সোমবার চালু হওয়া এই রুটটি শেনচেন শহর থেকে মধ্য এশিয়ার উদ্দেশ্যে প্রথম বিরতীহীন যাত্রীসেবা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উজবেকিস্তান এয়ারওয়েজ পরিচালিত এই রুটটি চলতি বছরে তাদের প্রথম নতুন আন্তর্জাতিক ফ্লাইট সংযোজন। ফ্লাইটটি সপ্তাহে একদিন, প্রতি সোমবার পরিচালিত হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, তাশখন্দ থেকে ফ্লাইট রাত ১টা ২০ মিনিটে ছেড়ে শেনচেনে পৌঁছাবে বেইজিং সময় সকাল ৭টা ৪০ মিনিটে। অন্যদিকে শেনচেন থেকে ফ্লাইট সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে তাশখন্দে পৌঁছাবে স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে।

চীন ও উজবেকিস্তানের মধ্যে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর আওতায় সহযোগিতা জোরদারের প্রেক্ষাপটে এই নতুন রুট চালু হয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অবকাঠামো এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে এই ফ্লাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, এই সরাসরি ফ্লাইট চালুর ফলে সীমান্ত পারাপারের ভ্রমণ ও ব্যবসায়িক যোগাযোগ সহজ হবে এবং শেনচেনে প্রতিষ্ঠানগুলো মধ্য এশিয়ার বাজারে প্রবেশের আরও সহজ সুযোগ পাবে।

এই নতুন রুট চালুর মাধ্যমে শেনচেন বিমানবন্দর এখন ‘বেল্ট অ্যান্ড রোড’ অংশীদার দেশগুলোর ২৩টি দেশের ৪২টি শহরের সঙ্গে সংযুক্ত হয়েছে।

সূত্র: সিএমজি

E:\Desktop\Desktop\OYSHI\2026\March\31.03.2026\656998843_1501703438411525_859273805221856108_n.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *