সরাসরি আকাশপথে যুক্ত হলো উহান ও জাকার্তা - Mati News
Monday, April 13

সরাসরি আকাশপথে যুক্ত হলো উহান ও জাকার্তা

মধ্য চীনের হুপেই প্রদেশের রাজধানী উহানের সাথে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সরাসরি যোগাযোগে এক নতুন মাইলফলক স্থাপিত হয়েছে। রোববার উহান থেকে জাকার্তার উদ্দেশ্যে প্রথম যাত্রীবাহী বিমান উড্ডয়নের মাধ্যমে এই সরাসরি রুটটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এদিন স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে উহান থিয়ানহ্য আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে ‘ফ্লাইট এমএফ ৮৬৮৩’ জাকার্তার সুকর্ন-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। দুই শহরের মধ্যে এটিই প্রথম সরাসরি আকাশপথের সংযোগ।

উহান-জাকার্তা রুটে অত্যাধুনিক ‘বোয়িং ৭৩৭-৮০০ ম্যাক্স’ বিমান চলাচল করবে। প্রাথমিকভাবে সপ্তাহে চার দিন সোম, বুধ, শুক্র এবং রোববার এই রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উহান থিয়ানহ্য আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই সরাসরি রুটটি চালুর ফলে ইন্দোনেশিয়ার প্রধান শহরের সাথে উহানের সরাসরি যাত্রী পরিবহনের দীর্ঘদিনের ঘাটতি পূরণ হলো।

সূত্র: সিএমজি

China's Wuhan launches direct passenger route to Jakarta - Global Times

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *