সিছুয়ানে বিরল খনিজের বিশাল মজুত - Mati News
Wednesday, June 10

সিছুয়ানে বিরল খনিজের বিশাল মজুত

মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ সিছুয়ানের মাওনিউপিং খনি এলাকায় বিপুল পরিমাণ বিরল খনিজ বা রেয়ার আর্থ রিজার্ভের সন্ধান পাওয়া গেছে। সেইসঙ্গে সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ খনিজের মজুতও শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যানুযায়ী, সিছুয়ানের মিয়াননিং কাউন্টির মাওনিউপিং খনি অঞ্চলে মোট ৯৬ লাখ ৬৫ হাজার ৬০০ টন রেয়ার আর্থ অক্সাইড শনাক্ত করা হয়েছে। পাশাপাশি ২ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৪০০ টন ফ্লোরাইট এবং ৩ কোটি ৭২ লাখ ২৭ হাজার ৭০০ টন বারাইটের মজুত পাওয়া গেছে।

আধুনিক প্রযুক্তি শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল ফ্লোরাইট। এটি মহাকাশ গবেষণা, রেফ্রিজারেশন, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, যন্ত্রপাতি তৈরি এবং পারমাণবিক শক্তিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

অন্যদিকে তেল ও গ্যাস ড্রিলিং শিল্পে ব্যবহৃত হয় বারাইট। পাশাপাশি রাসায়নিক শিল্প, ফিলার এবং মেডিকেল ইমেজিংয়েও এর ব্যবহার রয়েছে।

এখন উৎপাদনে থাকা খনিগুলোর মধ্যে মাওনিউপিং রেয়ার আর্থ খনিটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হালকা বিরল খনিজ লাইট সম্পদের আধার। এর পরেই আছে চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের বায়ান ওবো খনিটি।

রাসেল/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx