সি-ট্রাম্প বৈঠককে স্বাগত জানালেন পুতিন - Mati News
Saturday, September 26

সি-ট্রাম্প বৈঠককে স্বাগত জানালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার আলোচনাকে রাশিয়া স্বাগত জানায়।

শুক্রবার সেন্ট পিটার্সবার্গে গণমাধ্যমের প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের দুটি বৃহত্তম অর্থনীতি। তারা যেসব চুক্তিতে পৌঁছাবে এবং যেভাবে পৌঁছাবে, তা রাশিয়া-সহ সমগ্র বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করবে।

পুতিন বলেন “চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক তাৎপর্যপূর্ণ কোনো চুক্তি হলে আমরা তাকে স্বাগত জানাই।”

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শুক্রবার যুক্তরাষ্ট্রে তাঁর রাষ্ট্রীয় সফর শেষ করেছেন। বুধবার তিনি যুক্তরাষ্ট্রে তাঁর রাষ্ট্রীয় সফর শুরু করেন। এটি ছিল গত ১১ বছরের মধ্যে তাঁর প্রথম সফর।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *