হংকংয়ে এপিইসি অর্থমন্ত্রীদের সম্মেলন শুরু - Mati News
Wednesday, November 11

হংকংয়ে এপিইসি অর্থমন্ত্রীদের সম্মেলন শুরু

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের অর্থমন্ত্রীদের শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনটি মূলত আগামী নভেম্বরে শেনচেন শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘৩৩তম এপিইসি অর্থনৈতিক নেতৃবৃন্দের সম্মেলন’-এর আর্থিক খাতের কর্মপরিকল্পনা ও সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সম্মেলনে এপিইসি জোটভুক্ত অর্থনীতিগুলোর প্রতিনিধিরা অর্থনৈতিক সমৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর আলোচনা করবেন এবং সর্বসম্মত সিদ্ধান্ত ও সমঝোতায় পৌঁছাতে কাজ করবেন।

এবারের সম্মেলনে জনকল্যাণমুখী রাজস্ব নীতি প্রণয়ন, ডিজিটাল অবকাঠামো অর্থায়ন, আঞ্চলিক অন্তর্বর্তী অর্থায়ন এবং তরুণ পেশাজীবীদের সহযোগিতার ওপর জোর দেওয়া হবে।

নভেম্বরে আয়োজিত প্রধান শীর্ষ সম্মেলনের আগে এপিইসি অর্থমন্ত্রীদের এই বৈঠকটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক পুনরুদ্ধার, আর্থিক স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত রূপান্তরকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: সিএমজি

Exclusive | China's finance minister to deliver opening speech at Apec  meeting in Hong Kong | South China Morning Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *