হাওয়াইতে চীন–যুক্তরাষ্ট্র সামরিক বৈঠক, আকাশ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা - Mati News
Tuesday, July 21

হাওয়াইতে চীন–যুক্তরাষ্ট্র সামরিক বৈঠক, আকাশ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা

চীন ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে আকাশ ও সমুদ্র নিরাপত্তা বিষয়ক একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চীনের গণুমক্তি ফৌজ (পিএলএ) সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকটি ২৮ থেকে ২৯ মে যুক্তরাষ্ট্রের হাওয়াইতে অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের সামরিক প্রতিনিধিরা সামুদ্রিক সামরিক পরামর্শমূলক চুক্তি ওয়ার্কিং গ্রুপের আওতায় আলোচনা করেন।

আলোচনায় আকাশ ও সমুদ্র নিরাপত্তা পরিস্থিতি, ২০২৫ সাল থেকে কার্যকর হওয়া আচরণবিধির বাস্তবায়ন এবং দুই দেশের সামরিক যোগাযোগ আরও উন্নত করার বিষয়গুলো উঠে আসে।

চীনা সেনাবাহিনী জানায়, উভয় পক্ষই খোলামেলা ও গঠনমূলক আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি ও সম্ভাব্য সংঘাত এড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে। তারা সম্মত হয়েছে যে, নিয়মিত যোগাযোগ দুই দেশের সেনাদের মধ্যে পেশাদার আচরণ বজায় রাখতে সাহায্য করবে।

তবে চীন স্পষ্ট করে বলেছে, নৌ ও আকাশ চলাচলের স্বাধীনতার নামে কোনো ধরনের সার্বভৌমত্ব লঙ্ঘন বা নিরাপত্তা ক্ষুণ্ণ করার চেষ্টা তারা গ্রহণ করবে না। এছাড়া চীনের বিরুদ্ধে কোনো ধরনের নজরদারি, উস্কানি বা হয়রানির বিরুদ্ধেও অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

চীন জানিয়েছে, তারা তাদের ভূখণ্ডগত সার্বভৌমত্ব এবং সামুদ্রিক অধিকার দৃঢ়ভাবে রক্ষা করবে এবং একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা চালিয়ে যাবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *