২০২৫ সালে চীনের উন্নয়ন শক্তিশালী প্রাণশক্তি দেখিয়েছে - Mati News
Friday, March 6

২০২৫ সালে চীনের উন্নয়ন শক্তিশালী প্রাণশক্তি দেখিয়েছে

মার্চ ৫: ২০২৫ সালে চীনের উন্নয়ন নতুন ধারা ও অগ্রগতির মাধ্যমে শক্তিশালী প্রাণশক্তি প্রকাশ করেছে। চীনের জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনে ৫ মার্চ রাষ্ট্রীয় কাউন্সিলের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের উপস্থাপিত সরকারি কার্যপ্রতিবেদনে এ কথা বলা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালে নতুন গুণগত উৎপাদনশক্তি স্থিতিশীলভাবে এগিয়েছে এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিসিন, রোবট, কোয়ান্টাম প্রযুক্তি—প্রভৃতি ক্ষেত্রে গবেষণা ও প্রয়োগ বিশ্বে শীর্ষ পর্যায়ে পৌঁছেছে।

চিপের স্বাধীন গবেষণা ও উন্নয়নে নতুন সাফল্য এসেছে, অভিযান শুরু করেছে থিয়ানওয়েন-২ মহাকাশযান। বেইতৌ স্যাটেলাইট ব্যবস্থার ব্যবহার আরও বিস্তৃত হয়েছে। ইয়ালুচাংপু নদীর নিম্ন অববাহিকায় জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ শুরু হয়েছে। প্রথম দেশীয়ভাবে নির্মিত ইলেক্ট্রোম্যাগনেটিক ক্যাটাপল্টযুক্ত বিমানবাহী রণতরী ফুচিয়ান আনুষ্ঠানিকভাবে কমিশনে যোগ দিয়েছে। চীনের তৈরি বৃহৎ ভাষা মডেল বৈশ্বিক ওপেন সোর্স ইকোসিস্টেমে নেতৃত্ব দিয়েছে।

পাশাপাশি, নতুন শক্তিচালিত গাড়ির বার্ষিক উৎপাদন ১ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। জিডিপির প্রতি ইউনিট শক্তি খরচ ৫ দশমিক ১ শতাংশ কমেছে এবং এতে করে পরিবেশের মান আরও উন্নত হয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *