২০২৬-২০৩০ মেয়াদে ৭ লাখ ৭০ হাজার কিলোমিটার নগর ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ ও আধুনিকায়ন করবে চীন - Mati News
Tuesday, June 9

২০২৬-২০৩০ মেয়াদে ৭ লাখ ৭০ হাজার কিলোমিটার নগর ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ ও আধুনিকায়ন করবে চীন

১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে দেশের শহরাঞ্চলে প্রায় ৭ লাখ ৭০ হাজার কিলোমিটার ভূগর্ভস্থ পাইপলাইন নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে চীন।

সোমবার এক নীতিবিষয়ক ব্রিফিংয়ে চীনের গৃহায়ন ও নগর-পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ছেন শাওফেং জানান, বর্তমানে দেশে প্রায় ৩৯ লাখ কিলোমিটার নগর ভূগর্ভস্থ পাইপলাইন এবং প্রায় ৭ হাজার ৭০০ কিলোমিটার সমন্বিত ইউটিলিটি টানেল রয়েছে।

তিনি বলেন, নতুন পরিকল্পনার আওতায় নগর অবকাঠামোর সক্ষমতা বাড়াতে ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন নেটওয়ার্ক উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালীকরণ, পুরোনো পানি ও গ্যাস সরবরাহ পাইপলাইন প্রতিস্থাপন এবং তাপ সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি করা হবে।

এছাড়া নগর অবকাঠামোর ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে স্মার্ট মনিটরিং ব্যবস্থা স্থাপন করা হবে, যা পাইপলাইন ও অন্যান্য অবকাঠামোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং সম্ভাব্য ঝুঁকি দ্রুত শনাক্ত করতে সহায়তা করবে।

সূত্র: সিএমজি বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *