চীনের বিশ্ব এআই সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী - Mati News
Sunday, July 19

চীনের বিশ্ব এআই সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী

চীনের শাংহাইয়ে শুরু হওয়া চার দিনব্যাপী ‘বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন’-এ অংশ নিয়েছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। ১৭ জুলাই শুরু হওয়া এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, প্রযুক্তি খাতের নেতা, গবেষক, উদ্ভাবক এবং শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনটি চলবে ২০ জুলাই পর্যন্ত।

শুক্রবার সম্মেলনের উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। উদ্বোধনী অনুষ্ঠানে কাজাখস্তানের প্রেসিডেন্ট, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বক্তব্য দেন।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, উদীয়মান প্রযুক্তি, এআই শাসন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা হচ্ছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সম্মেলন চলাকালে মন্ত্রী মাহবুব আনাম একাধিক উচ্চপর্যায়ের অধিবেশন ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি, বৈশ্বিক প্রযুক্তি নেতা ও নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, এআইভিত্তিক উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি তুলে ধরবেন। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ ও সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়েও আলোচনা করবেন তিনি।

সিএমজি বাংলা

চীনের বিশ্ব এআই সম্মেলনে অংশ নিয়েছেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *