'মিস মস্কোর' সঙ্গে মালয়েশিয়ার রাজার বিয়ে - Mati News
Thursday, March 26

‘মিস মস্কোর’ সঙ্গে মালয়েশিয়ার রাজার বিয়ে

‘মিস মস্কো’ মুকুট জয়ী ও রাশিয়ার সাবেক মডেল ওকসানা ভোয়েভোদিনা ইসলাম গ্রহণ করে বিয়ে করেছেন মালয়েশিয়ার কেলানতান রাজ্যর রাজা মুহাম্মাদ ভিকেকে।

ভিকের সঙ্গে বিয়ে হওয়ার পর দেশটির ওই অঞ্চলের রানির আসনে অধিষ্টিত হয়েছেন ওকসানা।

মিরর জানায়, ২৪ বছর বয়সী ওকসানা অর্থনীতিতে স্নাতোকত্তর সম্পন্ন করেছেন। ২০১৫ সালে মাত্র ২২ বছর বয়সে মিস মস্কো নির্বাচিত হন ওকসানা।

যখন মিস ‘মস্কো’ নির্বাচিত হয়েছিলেন ওসকানা
গত ২২ নভেম্বর ৪৯ বছর বয়সী রাজা মুহাম্মাদ ভিকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ওকসানা। বিয়ের আগে এ বছরের ১৬ এপ্রিল ইসলাম গ্রহণ করেন তিনি। ইসলাম গ্রহণের পর নিজের নাম পাল্টে রাখেন রিহানা ওকসানা গরবাতেনকো।

স্বামীর সঙ্গে ওকসানা
মস্কোতে মালয়েশিয়ার রাজকীয় পোশাকে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন ভিকে। বিয়ের অনুষ্ঠানটি ছিল পুরোপুরিভাবে অ্যালকোহলমুক্ত ও সেখানে সম্পূর্ণ হালাল খাবার পরিবেশন করা হয়।

মাথায় ‘মিস মস্কোর’ মুকুর জয়ীর পর
তবে রাজা ভিকের সঙ্গে ওকসানার কীভাবে পরিচয় হলো এবং সেই পরিচয় কীভাবে পরিণয়ে রূপ লাভ করলো তা এখনো স্পষ্ট নয়। ওকসানার এটি প্রথম বিয়ে কি না, তা–ও জানা যায়নি। তবে এটি রাজার দ্বিতীয় বিয়ে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *