শিল্পী বিশ্বাসের ‘দেয়ালে দেয়ালে’ - Mati News
Tuesday, July 21

শিল্পী বিশ্বাসের ‘দেয়ালে দেয়ালে’

শিল্পী বিশ্বাসের ‘দেয়ালে দেয়ালে’

নতুন বছর উপলক্ষে আসছে কন্ঠশিল্পী শিল্পী বিশ্বাস-এর ‘দেয়ালে দেয়ালে’ শিরোনামের একটি গানের মিউজক ভিডিও। এটি লিখেছেন ইমদাদ সুমন। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজিব হোসাইন। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আদিত্য রুপু। প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস থেকে এটি প্রকাশিত হবে।

শিল্পী বিশ্বাসের ‘দেয়ালে দেয়ালে’

মিউজিক ভিডিওটি প্রসঙ্গে শিল্পী বিশ্বাস বলেন, গানটির কথা ও সুরের মধ্যে দর্শক-শ্রোতা নতুনত্ব পাবে। মিউজিক ভিডিওতে আমাকেও দেখা যাবে। সত্যি বলতে ব্যতিক্রমি একটি মিউজিক ভিডিও নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে আসছি। এদিকে শিল্পী বিশ্বাস বর্তমানে স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন বলে জানান। নতুন বছরে শ্রোতাদেও নতুন নতুন গান উপহার দেবার ইচ্ছে প্রকাশ করেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *