চীনে ২৯টি নদীর পানি বিপদসীমার ওপরে, হলুদ সতর্কতা জারি - Mati News
Saturday, August 29

চীনে ২৯টি নদীর পানি বিপদসীমার ওপরে, হলুদ সতর্কতা জারি

চলমান বর্ষা মৌসুমে অতি বৃষ্টির কারণে রোববার সকাল পর্যন্ত চীনের বিভিন্ন অঞ্চলের মোট ২৯টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি বিবেচনায় দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় বন্যার হলুদ সতর্কতা বজায় রেখেছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয়ের রোববার প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের হেইলংচিয়াং প্রদেশ, পূর্বাঞ্চলের চেচিয়াং ও চিয়াংসু প্রদেশ, দক্ষিণাঞ্চলের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়ুননান প্রদেশের মোট ২৯টি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে বইছিল। এর মধ্যে সর্বোচ্চ পানি বৃদ্ধির পরিমাণ রেকর্ড করা হয়েছে ৬ দশমিক শূন্য ৭ মিটার।

আবহাওয়া ও নদীবন্দরের তথ্যানুযায়ী, রোববার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির কারণে কুয়াংশির ইউচিয়াং নদীর মূল প্রবাহে বিপদসীমার ওপর দিয়ে বন্যা বয়ে যেতে পারে। এছাড়া ভারি বৃষ্টির কবলে থাকা বিভিন্ন ছোট ও মাঝারি আকারের নদীর পানিও বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

Water level of rivers in Changsha above alert line - Global Times

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *