দুর্যোগ মোকাবিলায় চীন-লাওসের যৌথ মহড়ার প্রস্তুতি - Mati News
Sunday, September 6

দুর্যোগ মোকাবিলায় চীন-লাওসের যৌথ মহড়ার প্রস্তুতি

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে চলতি সেপ্টেম্বরে লাওসে যৌথ মানবিক চিকিৎসা উদ্ধার মহড়া করবে চীন ও লাওস। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন শুক্রবার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘পিস ট্রেন’ সিরিজের এটি হবে ষষ্ঠ মহড়া। এতে শক্তিশালী টাইফুনের পর মানবিক চিকিৎসা কার্যক্রমের পরিস্থিতি তৈরি করা হবে। যৌথভাবে ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার, আহতদের সরিয়ে নেয়া, স্বাস্থ্য ও মহামারি প্রতিরোধ এবং মানসিক সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হবে।

চিয়াং বিন জানান, পহেলা সেপ্টেম্বর পর্যন্ত উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরে ২৪টি টাইফুন সৃষ্টি হয়েছে, যা গড়ের তুলনায় ১০ দশমিক ৪টি বেশি।

২০১৭ সালে শুরু হওয়া ‘পিস ট্রেন’ চীন-লাওস সামরিক স্বাস্থ্য সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর আগে বন্যা, ভূমিধস এবং ভূমিকম্পের মতো দুর্যোগ পরিস্থিতি নিয়ে মহড়া হয়েছে। এবারের আয়োজনে লাওসের সামরিক সদস্য ও বেসামরিকদের চিকিৎসাসেবাও দেবে চীন।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *