চীনের বিভিন্ন অঞ্চলে নতুন শিক্ষাবর্ষ শুরু - Mati News
Wednesday, September 2

চীনের বিভিন্ন অঞ্চলে নতুন শিক্ষাবর্ষ শুরু

চীনের বিভিন্ন অঞ্চলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন শুরু হয়েছে। শিক্ষার্থীরা আনন্দ ও উৎসাহের সঙ্গে নতুন সেমিস্টারে ক্লাসে যোগ দিয়েছে।

দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংচৌ শহরেও সোমবার নতুন সেমিস্টার শুরু হয়। গত জুলাইয়ে টাইফুন মেইসাকের কারণে সেখানে ভয়াবহ বন্যা হয়েছিল। এতে বেশ কয়েকটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়।

বন্যার পর ক্ষতিগ্রস্ত স্কুলগুলোতে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা, মেরামত ও জীবাণুনাশক কার্যক্রম চালানো হয়। কাজ শেষ হওয়ার পর সব ক্ষতিগ্রস্ত স্কুলেই নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে।

প্রথম দিনে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসের পাশাপাশি বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রদর্শনীতে অংশ নেয়। কোথাও রোবট প্রদর্শনীও আয়োজন করা হয়। স্কুলের আবাসিক ভবনগুলোও নতুন শিক্ষাবর্ষের আগে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ছোংছিং শহরেও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নতুন সেমিস্টার শুরু হয়েছে। শিক্ষার্থীরা নতুন বই হাতে নিয়ে ক্লাসে যোগ দেয় এবং নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে বিভিন্ন আয়োজনে অংশ নেয়।

কুয়াংসির নাননিং শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে নতুন সেমিস্টারের প্রথম দিনে বিশেষ অনুষ্ঠান ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে এসব আয়োজনে অংশ নেয়।

নতুন সেমিস্টার উপলক্ষে চীনের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের স্বাগত জানাতে নানা আয়োজন করা হয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *