নগরের পরিবহন ব্যবস্থাপনায় বিপ্লব আনবে কৃত্রিম বুদ্ধিমত্তা:ড. লি চিয়ান - Mati News
Wednesday, August 5

নগরের পরিবহন ব্যবস্থাপনায় বিপ্লব আনবে কৃত্রিম বুদ্ধিমত্তা:ড. লি চিয়ান

হোসনে মোবারক সৌরভ

দ্রুত বর্ধনশীল মেগাসিটিগুলোর নগর পরিবহন সমস্যা সমাধান ও স্মার্ট চলাচলের ব্যবস্থা গড়ে তুলতে বৃহৎ ভাষা মডেল (এলএলএম) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগান্তকারী ভূমিকা রাখছে।

চীনের বিখ্যাত থোংচি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ট্রান্সপোর্টেশনের সহযোগী অধ্যাপক ড. লি চিয়ান বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সেমিনারে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণা উপস্থাপন করেন।

গেল ৩ আগস্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘নগর পরিবহন ব্যবস্থাপনায় বৃহৎ ভাষা মডেলের ব্যবহার’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে স্বাগত বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এহসান আহমেদ আশরাফি।

সেমিনারে প্রফেসর লি চিয়ান ব্যাখ্যা করেন কীভাবে সাধারণ এআই মডেলগুলো ক্ষেত্রভিত্তিক প্রফেশনাল মডেলে রূপান্তরিত হচ্ছে।

বিশেষ করে নগর পরিবহনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগকে চারটি প্রধান স্তরে ভাগ করে পরিচালনা করা হয়: ডেটা এনহ্যান্সমেন্ট, নলেজ গ্রাফভিত্তিক নলেজ এনহ্যান্সমেন্ট, অ্যালগরিদমিক মডেল এনহ্যান্সমেন্ট এবং মাল্টি-এজেন্ট সহযোগিতার মাধ্যমে টাস্ক এনহ্যান্সমেন্ট।

তিনি চীনের সাংহাইয়ের বেশ কিছু বাস্তব গবেষণা ও এর সফলতা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নাগরিক অভিযোগ বিশ্লেষণ করে দ্রুত বাস রুট সংস্কার, ‘সাংহাই পাবলিক ট্রানজিট নলেজ গ্রাফ’ ব্যবহারের মাধ্যমে নীতিমালার তথ্য প্রদান, আন্তর্জাতিক শুল্ক ও এইচএস কোড শ্রেণীকরণ এবং ডোর-টু-ডোর স্মার্ট রুট প্ল্যানিং প্রথামুক্তকরণ।

এছাড়া স্বল্প-কার্বন যাতায়াত পরিকল্পনা এবং বাস রুট পরিবর্তনের ফলে যাত্রীদের প্রতিক্রিয়ার এআই সিমুলেশন প্রযুক্তি নিয়েও আলোচনা করা হয়।

প্রফেসর লি জোর দিয়ে বলেন, কেবল তাত্ত্বিক মডেল নয়, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্প খাতের যৌথ প্রয়াসের মাধ্যমেই একটি শক্তিশালী ওপেন-সোর্স স্মার্ট ট্রান্সপোর্টেশন ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *