সুদানে শিক্ষায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান চীনের - Mati News
Sunday, August 9

সুদানে শিক্ষায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান চীনের

সুদানে চলমান সশস্ত্র সংঘাতের কারণে প্রায় ৮০ লাখ শিশু স্কুলের বাইরে রয়েছে। যুদ্ধের কারণে দেশটির অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এবং একটি পুরো প্রজন্মের শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে সুদানের শিক্ষাখাতে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে চীন।

শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সুদানের শিক্ষা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠকে এ আহ্বান জানানো হয়।

জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সুন লেই বলেন, সংঘাতের কারণে প্রায় ৮০ লাখ শিশু শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। অনেক স্কুল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর ফলে একটি পুরো প্রজন্মের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, শিশুদের ক্ষতিগ্রস্ত করে এমন কর্মকাণ্ডের জন্য আইন অনুযায়ী কঠোর জবাবদিহি নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনা কোনোভাবেই সহ্য বা প্রশ্রয় দেওয়া উচিত নয়।

সুন লেই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সুদানের শিক্ষা খাতে আরও বেশি সহায়তা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ধ্বংস হয়ে যাওয়া স্কুল ভবন পুনর্নির্মাণ, আরও শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা উপকরণের সরবরাহ নিশ্চিত করা এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

একই সঙ্গে সুদানের সংঘাতে জড়িত সব পক্ষকে দ্রুত সহিংসতা ও যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন চীনের এই প্রতিনিধি। তিনি বলেন, সংঘাতের সব পক্ষকে যত দ্রুত সম্ভব রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসতে হবে।

সূত্র: সিএমজি

Remarks on UNOWAS by Ambassador Sun Lei at the UN Security Council Briefing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *