নায়কের বিয়েতে নায়িকার উপহার - Mati News
Friday, May 15

নায়কের বিয়েতে নায়িকার উপহার

নায়কের ‘পোড়ামন ২’ ও ‘দহন’—দুটি ছবিতেই নায়েকের ভূমিকায়  অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নায়িকা পূজা চেরি। নায়কের সাথে নায়িকার সম্পর্কটাও বন্ধুত্বের। গতকাল ছিল সিয়ামের বিয়ে। সাত বছরের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীই কনে। আগে থেকে তাঁকেও চিনতেন পূজা। প্রায়ই মোবাইলে কথা হতো।

সেই সূত্রে বর-কনে দুজনই কাছের মানুষ। আর তাই বিয়েতে স্পেশাল কিছু উপহার দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু কী সেই উপহার? ‘অবন্তী চকোলেট খেতে ভালোবাসে। তাঁর জন্য স্পেশাল কয়েক ধরনের চকোলেট কিনেছি। সিয়াম পছন্দ করে ফুল। ফুল দিয়ে একটি বিয়ের ডালি সাজিয়েছি।

আর সবচেয়ে স্পেশাল গিফটটি হলো কার্ড। কয়েক দিন ধরে নিজের হাতে আর্ট করেছি কার্ডটি। তাতে দুজনের ছবিসহ লিখেছি শুভেচ্ছাবার্তা। মজা করে ছড়াও লিখেছি তাদের জন্য’—বললেন পূজা। কার্ডটির ছবি চাইলে দিতে চাননি ‘নূরজাহান’ নায়িকা। বলেন, ‘স্পেশাল মানুষদের জন্য স্পেশাল কার্ডটি সবার সামনে দেখাতে চাই না। কিছু জিনিস লুকানো থাকাই ভালো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *