কোহলির রেকর্ড, উচ্ছ্বাস আনুশকার - Mati News
Friday, March 27

কোহলির রেকর্ড, উচ্ছ্বাস আনুশকার

আনুশকাভারতীয় ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। শচীনকে টপকে দ্রুততম ১০ হাজারি ক্লাবে ঢুকে পড়েছেন তিনি। এ খুশির মুহূর্তকে ইনস্টাগ্রাম শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করলেন আনুশকা শর্মা। অনুশকা শর্মা লিখলেন- হোয়াট আ ম্যান!

ওপরে দিয়েছেন রাজকীয় মুকুট ও নিচে লাভ ইমোজি। সঙ্গে হাইফাইভ করতে ভুলেননি বলিউড অভিনেত্রী। আনুশকার এই উচ্ছ্বাসে অভিনন্দন জানিয়েছেন ভারতীয়রা।

উল্লেখ্য, বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। কোহলি এখন পর্যন্ত ২১৩ ওয়ানডেতে ২০৫ ইনিংসে প্রায় ৬০ গড়ে ১০ হাজার রান করেছেন। ইতিমধ্যে ৩৭ সেঞ্চুরি ও ৪৮ হাফসেঞ্চুরি করে ফেলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *