এক গানের ভিডিওতে ১১ শিল্পী - Mati News
Thursday, July 23

এক গানের ভিডিওতে ১১ শিল্পী

শিল্পী

আসছে পহেলা বৈশাখ। এ উপলক্ষে প্রথমবারের মতো একটি গানে দেশের জনপ্রিয় ১১ জন শিল্পী একসঙ্গে কন্ঠ দিয়েছেন। গানের এই বিশেষ ভিডিওটি  পরিচালনা করেছেন সামিউর রহমান। তিনি বলেন, মূলত পহেলা বৈশাখ উপলক্ষে কাজটি করা। রানআউট ফিল্মসের ব্যানারে এটি নির্মাণ করা হয়েছে। সম্প্রতি উত্তরায় এর শুটিং শেষ হয়েছে। গ্রে ঢাকা এবং কোকাকোলার উদ্যোগে ‘এসো হে বৈশাখ’ শিরোনামের এই ঐতিহ্যবাহী গানটিতে একসঙ্গে দেশের জনপ্রিয় ১১ জন শিল্পী কন্ঠ দিয়েছেন। তারা হলেন সাদি মহম্মদ, বাপ্পা মজুমদার, আর্টসেলের লিংকন, তপু, কনা, ঐশী, শুভ, লিজা, পৃথ্বি রাজ, ঋতুরাজ এবং নন্দিতা।

গানটির সংগীতায়োজন করেছেন পৃথ্বী রাজ এবং নাফিস। তিনি আরো বলেন, একদম নতুন অভিজ্ঞতা ছিল আমার জন্য। ভিন্ন ধরনের একটি কাজ ছিল এটি। আশা করি, দর্শকরা এ গানটি এবং মিউজিক ভিডিওটি বেশ ইনজয় করবেন। খুব শিগগিরই অনলাইন এবং টিভিতে প্রচার হবে এ ভিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *