ভেরিফায়েড ফেসবুক পেজ ফিরে পেয়ে অ্যাডমিন নিয়োগ ‍দিচ্ছে মাহি
Sunday, May 24

ভেরিফায়েড ফেসবুক পেজ ফিরে পেয়ে অ্যাডমিন নিয়োগ ‍দিচ্ছে মাহি

মাহি

ভেরিফায়েড ফেসবুক পেজ ফিরে পেয়ে অ্যাডমিন নিয়োগ ‍দিচ্ছে মাহি

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ দিয়ে অভিষেক হয়েছিল মাহিয়া মাহির। পর পর এই প্রতিষ্ঠানের বেশ কয়েকটি ছবি করেন অভিনেত্রী—‘অগ্নি’, ‘অগ্নি ২’, ‘ভালোবাসা আজকাল’, ‘পোড়ামন’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’, ‘অনেক সাধের ময়না’ ও ‘দেশা দ্য লিডার’। এক অদৃশ্য কারণে হঠাৎ জাজ মাল্টিমিডিয়া থেকে বেরিয়ে যান মাহি। ২০১৬ সালের পর থেকে প্রতিষ্ঠানটির ধারেকাছেও দেখা যায়নি তাঁকে। মাহির একমাত্র ভেরিফায়েড ফেসবুক পেজ নিয়ন্ত্রণ করত জাজ মাল্টিমিডিয়া। সেটিও ফেরত চেয়ে পাননি।

দীর্ঘ তিন বছর পর এবার বোধ হয় বরফ গলতে শুরু করেছে। ১০ লাখ ফলোয়ার সমৃদ্ধ পেজটি সম্প্রতি মাহিকে বুঝিয়ে দিয়েছে জাজ। তাতে বেশ উচ্ছ্বসিত মাহি, ‘আমার সঙ্গে ভক্তদের যোগাযোগের মাধ্যম ছিল পেজটি। স্ট্যাটাস বা ছবি শেয়ার করলেই ভক্তরা হুমড়ি খেয়ে পড়তেন। পেজটি হাতছাড়া হওয়ার পর খুব খারাপ লেগেছিল। পেজটি ফিরে পেয়ে সত্যিই আনন্দিত। এখন থেকে এই পেজে ভক্তরা নিয়মিত আমার খবরাখবর পাবেন। শিগগিরই নতুন অ্যাডমিন নিয়োগ দেব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx