চীনের বক্স অফিসে মে দিবসের রেকর্ড: আয় ছাড়ালো ৭৫ কোটি ইউয়ান - Mati News
Wednesday, May 6

চীনের বক্স অফিসে মে দিবসের রেকর্ড: আয় ছাড়ালো ৭৫ কোটি ইউয়ান

চীনে পাঁচ দিনের মে দিবসের ছুটিতে সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। চলচ্চিত্র তথ্য প্ল্যাটফর্ম ‘মাওয়ান’-এর হিসাব অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ছুটির এই দিনগুলোতে বক্স অফিস আয়ের পরিমাণ ৭৫ কোটি ৮০ লাখ ইউয়ান ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি।

এ বছর প্রি-সেলসহ মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি মার্কিন ডলার। গত বছর এই সময়ে আয়ের পরিমাণ ছিল ৭৪ কোটি ৭০ লাখ ইউয়ান। পরিসংখ্যান বলছে, ২ দশমিক ৩৭ মিলিয়ন স্ক্রিনিং বা প্রদর্শনীর মাধ্যমে ২ কোটিরও বেশি দর্শক সিনেমা হলে গিয়েছেন।

এবারের মে দিবসের লাইনআপে এক ডজনেরও বেশি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে সাসপেন্স, অ্যাকশন এবং অ্যানিমেশনধর্মী চলচ্চিত্রের আধিক্য ছিল চোখে পড়ার মতো। সাসপেন্স থ্রিলার ‘ভ্যানিশিং পয়েন্ট’ এবং ক্রাইম থ্রিলার ‘কোল্ড ওয়ার ১৯৯৪’ ইতিবাচক রিভিউ এবং জনপ্রিয়তার কারণে প্রত্যেকেই ১০০ মিলিয়ন ইউয়ানের ঘর ছাড়িয়ে গেছে।

আয় বাড়লেও দর্শকদের জন্য সুখবর ছিল টিকিটের দাম নিয়ে। গত চার বছরের মধ্যে এবারই প্রথম ছুটির দিনে টিকিটের দাম সর্বনিম্ন পর্যায়ে ছিল। জাতীয় পর্যায়ে গড়ে প্রতিটি টিকিটের দাম ছিল ৩৬ দশমিক ৮ ইউয়ান।

সিএমজি

C:\Users\USER\Desktop\685831833_1642549283905204_3933974493208277405_n.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *