প্রিয়াঙ্কার পোশাকটির দাম কত?
Wednesday, June 10

প্রিয়াঙ্কার পোশাকটির দাম কত?

‘নিউ ইয়র্ক ফ্যাশন উইক ২০১৯’ আয়োজনে দর্শক ছিলেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। উৎসবের প্রথম দিন তিনি ছিলেন দর্শক সারিতে। জানা গেছে, এই আয়োজনের ‘ডেইলি ফ্রন্ট রো ফ্যাশন মিডিয়া অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিনি। বসেছিলেন তাঁর হলিউডের বন্ধুদের সঙ্গে একেবারে সামনের সারিতে।

ঘরে বসে আয় করতে এই লিংকে ক্লিক করে ইন্সস্টল করে নিতে পারেন ব্রাউজারটি।

ফ্যাশন উইকের র‍্যাম্পে না হাঁটলে কী হবে, এই অনুষ্ঠানে তিনি যে পোশাক পরেছিলেন, তার দাম শুনে অনেকেরই চোখ কপালে উঠবে। জানা গেছে, প্রথম দিন তিনি ডিয়ন লি ব্ল্যাক ক্রিয়েশনের পোশাক পরেছিলেন। স্লিভলেস টপ আর গাউন টাইপ কালো স্কার্টে প্রিয়াঙ্কা চোপড়াকে এতটাই মানিয়েছিল যে, সবাই একবারের জন্য হলেও ফিরে তাকিয়েছেন তাঁর দিকে। অনেকেই এগিয়ে এসে তাঁর পোশাকের প্রশংসা করেছেন। এই পোশাকের দাম জানার ইচ্ছা হচ্ছে? তবে জেনে নিন, প্রিয়াঙ্কা চোপড়ার এই পোশাকের দাম ১ লাখ ৩৯ হাজার ৯২৯ টাকা। গতকাল শুক্রবার একই অনুষ্ঠানে হলুদ রঙের টপ আর মাল্টি প্রিন্ট প্যাচওয়ার্কের স্কার্ট পরেছিলেন তিনি। এই ভেরোনিকা বেয়ার্ড স্কার্টের দাম ৪৬ হাজার টাকা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত বৃহস্পতিবার শুরু হয়েছে এই উৎসব। চলবে আগামী শুক্রবার পর্যন্ত।

শোনা যাচ্ছে, আগামী বছর সেপ্টেম্বরে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি মুম্বাইয়ে ধুমধাম করে আনুষ্ঠানিকভাবে তাঁদের বাগদান হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিক জোনাসের বাবা পল কেভিন জোনাস আর মা ডেনিস মিলার জোনাস। এই অনুষ্ঠানের পর জানা গেছে, দেনার দায়ে দেউলিয়া হয়েছেন পল কেভিন জোনাস।

এদিকে প্রিয়াঙ্কা চোপড়ার নিউইয়র্কের বাসা থেকে ইদানীং নিয়মিত বের হতে দেখা গেছে নিক জোনাসকে। বেশির ভাগ সময় প্রিয়াঙ্কা চোপড়া তাঁর সঙ্গে থাকেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমগুলো থেকে জানা গেছে, বিয়ে না হলেও এখন এই বাসায় তাঁরা একসঙ্গে থাকছেন।

সম্প্রতি নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন তাঁর সাবেক বান্ধবী অলিভিয়া কাল্প। তিনি বলেন, ‘রুপালি পর্দা এমন একটি জগৎ, এখানে যেকোনো সময় যে কেউ যে কারও সঙ্গে সম্পর্কে জড়াতে পারেন। নিকের যদি প্রিয়াঙ্কা চোপড়াকে ভালো লাগে, তাহলে এখানে নতুন করে কিছু বলার নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx