যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে সাংস্কৃতিক সন্ধ্যা
Wednesday, June 10

যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে সাংস্কৃতিক সন্ধ্যা

যুক্তরাষ্ট্রের ওরিগনের পোর্টল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। সৃজনশীল পাঠশালা আয়োজিত দিনটি সেদিন বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়।

সাংস্কৃতিক সন্ধ্যার শুরুতে কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করে সৃজন পাঠশালার বৃন্ত ক্লাসের শিশুরা। এরপর ভরতনাট্যম নাচ পরিবেশন করে অত্রি। রবীন্দ্রসংগীত, হাসন রাজা ছাড়াও অনুষ্ঠানে ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলে ‘ফ্যাশন শো’।

প্রবাসীদের নিয়ে অনুষ্ঠানের জন্য এদিন এনটিভির বিশেষ প্রতিনিধি আরিফুর রহমান এবং সহকারী প্রধান ক্যামেরাম্যান মেসবাহউদ্দিন মল্লিককে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানের মূল পরিকল্পনায় ছিলেন হাসান শাহারিয়ার অমি, এহসানুল করিম নাজিম, বশির মাহমুদ প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পোর্টল্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx