রেকর্ড গড়ল ‘ডিয়ার ইউ’, আয় ছাড়াল ১৮০ কোটি ইউয়ান - Mati News
Wednesday, July 15

রেকর্ড গড়ল ‘ডিয়ার ইউ’, আয় ছাড়াল ১৮০ কোটি ইউয়ান

তুমুল জনপ্রিয় চীনা চলচ্চিত্র ‘ডিয়ার ইউ’ দেশটির বক্স অফিসে নতুন সাফল্যের নজির গড়েছে। টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম মায়োনের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত এ সিনেমার আয় ছাড়ালো ১ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান।

গেল ৩০ এপ্রিল মুক্তি পাওয়া স্বল্প বাজেটের এ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে চীনের চাওশান উপভাষায়। তুলনামূলক অপরিচিত অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি হলেও দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে দ্রুত সফলতা পেয়েছে।

এ বছরে চীনের সবচেয়ে সফল চলচ্চিত্রগুলোর একটি হিসেবে জায়গা করে নিয়েছে ডিয়ার ইউ। সমালোচক ও সাধারণ দর্শকের প্রশংসা এ সিনেমার বাণিজ্যিক সাফল্যকে আরও ত্বরান্বিত করেছে।

সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *