২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস - Mati News
Tuesday, July 7

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

স্কুল-কলেজের গ্রীষ্মকালীন ছুটি ঘিরে চীজুড়ে জমে উঠেছে সিনেমা হল। একের পর এক নতুন চলচ্চিত্র মুক্তি, দর্শক আকর্ষণে বৈচিত্র্যময় আয়োজন এবং চলচ্চিত্রকেন্দ্রিক নানা প্রচারণার ফলে দেশটির গ্রীষ্মকালীন বক্স অফিস আয় নতুন উচ্চতায় পৌঁছেছে।

চীনের জনপ্রিয় বক্স অফিস ট্র্যাকিং প্ল্যাটফর্ম মাওয়ান-এর তথ্য অনুযায়ী, এ বছরের গ্রীষ্মকালীন বক্স অফিস আয় ইতোমধ্যে ২০০ কোটি ইউয়ান অতিক্রম করেছে।

এবারের গ্রীষ্মকালীন মৌসুমে ইতিহাসভিত্তিক, কমেডি, অ্যানিমেশন, সায়েন্স ফিকশন এবং ড্রামাসহ নানা ঘরানার চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বড় বাজেটের দেশীয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘অল উইশেস কাম ট্রু’, ‘দ্য ডিসিসিভ মোমেন্ট’ এবং ‘মেক চংহে গ্রেট এগেইন’। পাশাপাশি আন্তর্জাতিক দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘দ্য ওডিসি’ এবং ‘মোয়ানা ২’-এর প্রদর্শনীও সিনেমা হলে দর্শকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

তবে এই সাফল্য শুধু বক্স অফিসের আয়েই সীমাবদ্ধ নয়। গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমকে ঘিরে চীনের বিভিন্ন শহরে শুরু হয়েছে ‘মুভি-প্লাস’ উদ্যোগ, যেখানে সিনেমার সঙ্গে পর্যটন, ঐতিহ্যবাহী সংস্কৃতি, বিজ্ঞান শিক্ষা এবং কেনাকাটাকে একীভূত করা হয়েছে। ফলে চলচ্চিত্রকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতেও তৈরি হয়েছে নতুন গতি।

উদাহরণস্বরূপ, কুয়াংতং প্রদেশে জনপ্রিয় চলচ্চিত্র অবলম্বনে থিমভিত্তিক প্রদর্শনী, বিশেষ ভ্রমণ প্যাকেজ এবং পর্যটন কর্মসূচি চালু করা হয়েছে। অন্যদিকে আনহুই ও সিছুয়ান প্রদেশে আয়োজন করা হচ্ছে বিজ্ঞানভিত্তিক কর্মশালা, পারিবারিক প্রদর্শনী এবং কমিউনিটি চলচ্চিত্র উৎসব, যা শিশু-কিশোর ও পরিবারের সদস্যদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।

গ্রীষ্মকালীন ছুটিকে আরও আনন্দময় করে তুলতে দেশের অনেক সিনেমা হল শিক্ষার্থীদের জন্য বিশেষ মূল্যছাড় দিচ্ছে। পাশাপাশি জনপ্রিয় চলচ্চিত্রের চরিত্রগুলোর সঙ্গে সরাসরি সাক্ষাৎ, ইন্টারঅ্যাকটিভ গেম, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানা বিনোদনমূলক কার্যক্রমেরও আয়োজন করা হচ্ছে।

সূত্র: সিএমজি

Movie posters are displayed at a cinema in Shanghai on June 26, 2026. /VCG

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx