টাক পড়ে যাচ্ছে? ফ্রেঞ্চ ফ্রাই খান, চুল গজাবে টাকে!
Sunday, July 26

টাক পড়ে যাচ্ছে? ফ্রেঞ্চ ফ্রাই খান, চুল গজাবে টাকে!

চুলচুল পড়ার সমস্যা নারী-পুরুষ সকলের জন্যই বেশ বিব্রতকর এবং যন্ত্রণায়দায়ক একটি ব্যাপার। মহিলা বা পুরুষ, উভয়ের সৌন্দর্যের জন্যই চুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সুন্দর, স্বাস্থ্যবান চুল-সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি আমাদের ব্যক্তিত্বের ওপরেও প্রভাব ফেলে। ছেলেদের ক্ষেত্রে সঠিক সময়ে চুলের যত্ন না নিলে সমস্যা আরও বেশি। কারণ, অকালে ঝরে গিয়ে টাক পড়ে যাওয়ার উপক্রম হয়। টাক পড়া ঠেকাতে কত লোকে কত কী-ই না করে থাকেন! নানা রকম তেল মাখা, ওষুধ খাওয়া, নানা ভেষজ উপায় কাজে লাগিয়ে চুল গজানোর চেষ্টাও করেন অনেকে। তবে এত কিছুর আর কোনও প্রয়োজন নেই। ফ্রেঞ্চ ফ্রাই খেলেই নতুন চুল গজাবে টাকে! বিশ্বাস হচ্ছে না! এমনটাই দাবি জাপানের বিজ্ঞানীদের।

সম্প্রতি জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞানীদের গবেষণায় জানা গিয়েছে, আলুভাজা বা ফ্রেঞ্চ ফ্রাই খেলে টাক মাথাতেও নতুন কেশ গজায়। তবে হ্যাঁ, বাড়িতে ভাজা সাধারণ আলুভাজা খেলে কোনও ফল মিলবে না। এর জন্য চাই ‘ম্যাকডোনাল্ডস’-এর (McDonald’s) ফ্রেঞ্চ ফ্রাই।

জাপানের এই বিজ্ঞানীরা জানান, ম্যাকডোনাল্ডস-এর ফ্রেঞ্চ ফ্রাইতে রয়েছে সিলিকন থেকে তৈরি এমন এক রাসায়নিক রয়েছে, যা নতুন কেশরাশি গজাতে সাহায্য করে। তাঁরা জানান, ওই বিশেষ রাসায়নিকটির নাম ‘ডাইমিথাইল পলিসিলোকজেন’। ‘বায়োমেটিরিয়ালস’ নামের একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞানীদের দাবি, ‘ডাইমিথাইল পলিসিলোকজেন’ ইঁদুরের উপর প্রয়োজ করে সুফল মিলেছে। তাঁদের বিশ্বাস, মানুষের মাথায় নতুন চুলগজানোর ক্ষেত্রেও এই রাসায়নিকটি সহায়ক হতে পারে। মানব শরীরে ‘ডাইমিথাইল পলিসিলোকজেন’-এর প্রভাব সম্পর্কে এখনও গবেষণা চালাচ্ছেন ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। এর কোনও ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কিনা তা-ও খতিয়ে দেখছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

404 Not Found

404 Not Found


nginx