আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব নেবেন শেখ সেলিম: শেখ হাসিনা - Mati News
Tuesday, September 8

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্ব নেবেন শেখ সেলিম: শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, তার অনুপস্থিতিতে শেখ ফজলুল করিম সেলিম বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন। ভারতের দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ সেলিম দলের প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে জ্যেষ্ঠতম, তাই তার অনুপস্থিতিতে তিনিই দলের হাল ধরবেন। দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় তিনি দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা বিস্ফোরক মন্তব্য করেছেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে তার আগের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তবে দেশে ফিরলে বিমানবন্দরে তাকে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে হতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রত্যেকেরই জীবনের ঝুঁকি রয়েছে, তবে তিনি কাউকে বিপদে ফেলে দেশে ফেরার নির্দেশনা দিতে চান না। দেশে জঙ্গিবাদী শক্তির উত্থান ঘটছে বলে অভিযোগ করে তিনি সতর্ক করেন যে, এর খেসারত ভারতকেও দিতে হতে পারে। তার মতে, বাংলাদেশের অস্থিরতা ও মৌলবাদী শক্তির বিস্তার ভারতের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

দুই দেশের পারস্পরিক বোঝাপড়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বাংলাদেশের নির্বাচন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নয়াদিল্লির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ভারত সরকার কী ভেবে বাংলাদেশের নির্বাচন সমর্থন করেছে এবং তারেককে ফিরিয়ে এনেছে, তা তারাই ভালো বলতে পারবে। পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা এখনো চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *