১১তম চীন সামরিক বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি প্রদর্শনীতে নানা চমক
সাকিব সিকান্দার: চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হয়েছে ১১তম চীন সামরিক বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি প্রদর্শনী। বৃহস্পতিবার চীনের জাতীয় সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া এ আয়োজনে সামরিক কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অত্যাধুনিক উদ্ভাবন তুলে ধরা হয়েছে।
তিন দিনের এ প্রদর্শনীতে সামরিক বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তির উন্নয়নের প্রবণতা এবং বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের সঙ্গে শিল্প উদ্ভাবনের ঘনিষ্ঠ সমন্বয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের প্রদর্শনী ৫০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হচ্ছে। এতে ৫৫০টির বেশি প্রদর্শক তিন হাজারেরও বেশি বিজ্ঞান-প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন প্রদর্শন করছে।
দর্শনার্থীরা শুধু সামরিক বুদ্ধিমান প্রযুক্তির মূল সরঞ্জামই দেখছেন না, বরং এর উন্নয়নের অত্যাধুনিক গতি-প্রকৃতিও সরাসরি অনুভব করতে পারছেন। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক সরঞ্জামে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ছে।
সেখান...












