মোবাইলে ভালো ছবি তোলার কিছু ট্রিকস
মোবাইলেই এখন আমাদের ছবি তোলা হয় বেশি বেশি। কিন্তু সহজ কিছু ট্রিকস জানা না থাকলে যত ভালো ক্যামেরাই হোক, ছবি ভালো দেখাবে না। সামান্য কিছু মোবাইল ট্রিকস জানলেই ছবি হবে আকর্ষণীয়।
প্রাকৃতিক আলোতে ছবি বেশি ভালো হয়। তাই ছবি তোলার সময় পর্যাপ্ত আলোযুক্ত জায়গা বেছে নিন। ছবি তোলার সময় খেয়াল রাখুন, আলোর উৎস যেমন সূর্য বা লাইট যেন ছবির বিষয়বস্তুর বিপরীত দিকে থাকে। এতে ক্যামেরা প্রচুর আলো পাবে এবং ছবি ভালো আসবে।
বাইরে ছবি তোলার উপযুক্ত সময় সকাল ৮-১১টা এবং বিকেল ৪-৫টা। দুপুরের প্রখর রোদে ছবি তুললে ছবি জ্বলে যাবে বা কালো আসবে।
ছবি তোলার সময় চেষ্টা করুন আই লেভেল বা সাবজেক্টের নিজস্ব উচ্চতায় ছবি তুলতে। বিশেষ সময় ছাড়া বেশি ওপর বা নিচ থেকে সাবজেক্টের ছবি তুললে ছবি ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি।
ছবি তোলার সময় খেয়াল করুন ব্যাকগ্রাউন্ডের উজ্জ্বলতা যেন অবশ্যই সাবজেক্টের চেয়ে কম হয়। নয়তো স...














