আমার ফোনেও এসএমএস আসে, আপা খাবার নেই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ যেন খাদ্যের জন্য কষ্ট না পায়। অনেক সময় তাঁর কাছেও কেউ কেউ মোবাইলে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে বলেন, ‘আপা, আমার ঘরে খাবার নাই।’ সঙ্গে সঙ্গে খাবার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
প্রধানমন্ত্রী বলেন, অনেকে আছেন, তাঁদের ঘরে খাবার নেই, কিন্তু হাত পাততে পারেন না। তাঁদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়কে হটলাইন ৩৩৩—এর সঙ্গে সম্পৃক্ত হতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ধরনের কেউ সাহায্য চাইলে সঙ্গে সঙ্গে যেন খাবার পৌঁছে দেওয়া হয়।
আজ শনিবার একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আজ বিকেলে শুরু হওয়া সপ্তম অধিবেশনের স্থায়িত্ব ছিল মাত্র দেড় ঘণ্টার মতো। সংসদে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া চিকিৎসক মঈন উদ্দীন, দুর্নীতি দমন কমিশনের পরিচালক জালাল সাইফুর রহমানসহ দেশে–বিদেশে মারা যাওয়া ব্যক্তিদের ...












