কাউকে কষ্ট দেয়া আমার উদ্দেশ্য ছিল না : নুহাশ হুমায়ূন
সম্প্রতি একটি মোবাইলসেট কম্পানির বিজ্ঞাপন তৈরি করএ সমালোচনার মুখে পড়েছেন নুহাশ হুমায়ূন ।
মোবাইল সেটের বিজ্ঞাপনে পাহাড়ের একটি প্রত্যন্ত এলাকা দেখানো হয়েছে। ৩ মিনিট ৮ সেকেন্ডের এই বিজ্ঞাপনের ফিল্মে দেখানো হয়— রমজানে সেহরি ও ইফতারের সময় জানার কোনও ব্যবস্থা না থাকায় একজন পাহাড়ি ছেলে দোকানে আজান শুনে দৌঁড়ে দৌঁড়ে পুরো পাড়ার সবাইকে জাগায়। সেখানে একজন জেগে উঠে বের হয়ে এসে তাকে ধমক দিয়ে বলেন, ‘আমি হিন্দু।’ আর সেই পাহাড়ি ছেলেটির বাঙালি নাম রাফি। অনেক 'অসঙ্গতি'তে ভরা এই বিজ্ঞাপন নিয়ে- এমনটা মনে করছেন সমালোচকরা।
তবে এ বিষয়ে নিয়ে মুখ খুলেছেন নুহাশ। তিনি বিজ্ঞাপনের ওই গল্পকে বন্ধনের গল্প হিসেবে উল্লেখ করে ফেসবুক হ্যান্ডেলে বলেন, আমার নির্মিত নতুন একটা বিজ্ঞাপন নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। আমি এরসাথে কিছু যোগ করতে চাই। এই বিজ্ঞাপনটি আমি নির্মাণ করেছি কিন্তু এটার মুল ভাবনা আমার ছিল না। থার্ড পার...













