Sample Page - Page 236 of 442 - Mati News
Monday, April 6

Sample Page

গর্ভাবস্থায় মাথা ব্যথার সমাধান

গর্ভাবস্থায় মাথা ব্যথার সমাধান

Health and Lifestyle
  সৃষ্টির আনন্দ অসীম! আর মায়ের কাছে তার অনাগত সন্তান যে কতটা যত্নের, তা বলে বোঝানো যায় না। গর্ভাবস্থায় বিভিন্ন জটিলতার মধ্যে মাথা ব্যথা একটি। খাওয়া-দাওয়া, ঘুম, দৈনন্দিন বিভিন্ন কাজে মাথা ব্যথা বাধা সৃষ্টি করে ও অনেক সময় স্বাস্থ্যের অবনতি ঘটায়। গর্ভাবস্থায় ঘরোয়া ভাবেই মাথা ব্যথার সমাধান করা যায়। একটু নিয়ম মেনে চললেই মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। মাথা ব্যথা গর্ভকালীন সময়ে মাথা ব্যথা হওয়া একটি সাধারণ লক্ষণ। তবে এ অবস্থায় ব্যথা কমানোর জন্য কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়াও মাথা ব্যথার সমাধান ও নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন রিল্যাক্সেশন টেকনিকের সাহায্য নেওয়া যেতে পারে। মাথা ব্যথা প্রিএ্যাকলেম্পসিয়া (preeclampsia) বা গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের একটি লক্ষণ হতে পারে। গর্ভাবস্থায় মাথা ব্যথার কারণ কি? ১। গর্ভাবস্থায় মাথা ব্যথার পরিমাণ বেড়ে যায়; ...

No-Fuss Products Of paper writing service review expertpaperwriter – For Adults

Default
Will come to your help as we've a lot experience in providing glorious nursing capstone writing providers to BSN (Bachelor of Science in Nursing) students. Coursework writing is usually a activity that college students of any given diploma of study have to search out sooner or later in the midst of their research. Coursework writing is extremely essential within the modernized training system and it entails some type of testing. Testing enables lecturers and instructors to find whether or not college students get understood the fabric studied on high of a studying term in addition to semester. Coursework writing scans a person's eye, notes and involvement of scholars inside the educational process. If every one of many mentioned steps are achieved, then the scholars can provide high qualit...
ক্যান্সার মুক্ত জীবন গড়তে আমাদের করণীয়

ক্যান্সার মুক্ত জীবন গড়তে আমাদের করণীয়

Cover Story, Health and Lifestyle
ক্যান্সার শব্দটি শুনলে সবাই আঁতকে ওঠেন। কিন্তু আমরা অনেকেই হয়তোবা জানি না এই বহুল আলোচিত রোগটি প্রতিরোধ যোগ্য। ‘আমি আছি, আমি থাকব’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গত ৪ই ফেব্রুয়ারি ২০১৯ পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সার রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং এই রোগ প্রতিরোধে সরকারি ও বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করাই ছিল দিবসটি পালনের উদ্দেশ্য। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, ক্যান্সারের সাথে জীবনযাত্রার যোগসূত্র রয়েছে। আপনার খাবার, পানীয়, বায়ু গ্রহণ এবং ধূমপানের মতো অভ্যাসের সাথে রয়েছে ক্যান্সারের নিবিড় সম্পর্ক এবং আপনার প্রতিদিনের জীবনযাত্রার পরিকল্পনাই আপনাকে ক্যান্সারমুক্ত জীবনের সুসংবাদ দিতে পারে। ক্যান্সার হওয়ার আগেই একে প্রতিরোধ করা প্রয়োজন।   ক্যান্সার মুক্ত জীবন গড়তে আমাদের করণীয়ঃ ১। সুষম খাবার গ্রহণ, পর্যাপ্ত পরিমাণে আঁশ ও এন্টি-অক্সিডেন্টযুক্ত খাবার খাওয়া, তাজা মৌসুমি ফলমূল ও শাকসবজি...
লাউয়ের পুষ্টি গুনে হবেন আপনি তুষ্ট

লাউয়ের পুষ্টি গুনে হবেন আপনি তুষ্ট

Agriculture Tips, Cover Story, Health and Lifestyle
লাউয়ের পুষ্টি গুনে হবেন আপনি তুষ্ট লাউঃ লাউ আমাদের দেশের একটি জনপ্রিয় তরকারি। লাউ একই সঙ্গে সুস্বাদু এবং পুষ্টিকর একটি সবজি। ঝোল, লাবড়া, নিরামিষ, ভাজি কিংবা সালাদ হিসেবেও খাওয়া যায় এই তরকারি। প্রাপ্ত উপাদানঃ প্রতি ১০০ গ্রাম লাউয়ে আছে, কার্বোহাইড্রেট- ২.৫ গ্রাম, প্রোটিন- ০.২ গ্রাম, ফ্যাট- ০.৬ গ্রাম, ভিটামিন-সি- ৬ গ্রাম, ক্যালসিয়াম- ২০ মি.গ্রা.,ফসফরাস- ১০ মি.গ্রা.,পটাশিয়াম- ৮৭ মি.গ্রা., নিকোটিনিক অ্যাসিড- ০.২ মি.গ্রা.। এছাড়াও লাউয়ে রয়েছে খনিজ লবন, ভিটামিন বি-১, বি-২, আয়রন। লাউয়ের পুষ্টি ওজন কমাতেঃ আপনি যদি ওজন কমানোর কথা ভেবে থাকেন তাহলে খাবার তালিকায় লাউ রাখুন। লাউ একটি কম ক্যালোরি সম্পন্ন ডায়েট। লাউয়ের ৯৬% হলো পানি। লাউয়ে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে এবং খুবই কম ক্যালোরি থাকে যা ওজন কমাতে অত্যন্ত সহায়ক। তাই ওজন কমানোর চিন্তা করছেন যারা তাঁরা বেশি করে লাউ খান। তাহলে শরীর...
প্রথমবারের মতো মঙ্গল গ্রহের ‘চাপা কান্না’!

প্রথমবারের মতো মঙ্গল গ্রহের ‘চাপা কান্না’!

Cover Story, Tech news
প্রথমবারের মতো মঙ্গল গ্রহের 'চাপা কান্না'! মঙ্গল গ্রহের অভ্যন্তরের তথ্য সম্পর্কে ধারণা পেতে নতুন মিশনে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এরই মধ্যে প্রথমবারের মতো মঙ্গলের ভেতর থেকে শোনা গেল 'চাপা কান্না', 'গোঙানি'র আওয়াজ! থরথর করে কেঁপে উঠল লাল গ্রহ। শুধুই এক দিনের ঘটনা নয়, দফায় দফায় সেই গোঙানির আওয়াজ শোনা গেল চার দিন। যা অনুভব করার জন্য প্রায় ৫০ বছর ধরে অপেক্ষায় বসেছিলেন বিজ্ঞানীরা। যার নাম- 'মার্শকোয়েক'। যা বুঝিয়ে দিল, এখনও পুরোপুরি মরে যায়নি লাল গ্রহ। এখনও 'বিপ্লব স্পন্দিত' মঙ্গলের বুকে! বদলাচ্ছে তার গঠন। বদলাচ্ছে তার অন্দর। আর সেই বদলানোর জাদুকাঠিটা এখনও রয়েছে মঙ্গলের বুকের গভীরে লুকিয়ে থাকা কোনও 'ম্যাজিশিয়ান'-এর হাতে! ভূমিকম্পে যেমন থরথর করে কেঁপে ওঠে পৃথিবী. দুলে ওঠে মাটি, ফুলে-ফেঁপে ওঠে সাগর, মহাসাগর, এই প্রথম দেখা গেল ঠিক তেমনটাই ঘটে মঙ্গলেও। যার জেরে মঙ্গলের অন্দরের সেই চা...
যেসব খাবারে আপনার দেহে ঢুকছে ভয়ানক সুপারবাগ

যেসব খাবারে আপনার দেহে ঢুকছে ভয়ানক সুপারবাগ

Cover Story, Health and Lifestyle
যেসব খাবারে আপনার দেহে ঢুকছে ভয়ানক সুপারবাগ স্বাস্থ্যের জন্য উপকারী ভেবে যে দুধ খাচ্ছেন বা মাছ, মাংস খাচ্ছেন - তা নিয়ে কি ভেবেছেন কখনো? বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েক বছর আগে থেকেই জানাচ্ছে, বিশ্বে যে পরিমাণ অ্যান্টিবায়োটিক তৈরি হয় তার অর্ধেকই ব্যবহৃত হয় পশু উৎপাদনে। আর অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার জন্য হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ-তে থাকা রোগীদের একটি বড় অংশের মৃত্যু হয়ে থাকে বলে জানাচ্ছেন বাংলাদেশের চিকিৎসকরা। ২০১৮ সালে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ-তে মোট ৯০০ রোগী ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ৪০০ জন মারা যায়। এদের প্রায় ৮০ শতাংশ রোগীর ক্ষেত্রে দেখা গেছে যে তাদের শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া বা ‘সুপারবাগের’ উপস্থিতি ছিল। ফলে আপনি যা খাচ্ছেন, তা মানুষের জন্য বয়ে আনতে পারে ব্যাপক স্বাস্থ্যঝুঁকি। ঢাকার বঙ্গবন্ধু শ...
দাঁতের হলদে ভাব দূর করার ৫টি সহজ ঘরোয়া পদ্ধতি

দাঁতের হলদে ভাব দূর করার ৫টি সহজ ঘরোয়া পদ্ধতি

Cover Story, Health and Lifestyle
দাঁতের হলদে ভাব দূর করার ৫টি সহজ ঘরোয়া পদ্ধতি   পৃথিবীর যে সমস্যা সহজেই আপনার মুখের হাসি কেড়ে নিতে পারে তার নাম দাঁতের হলদে ভাব । বন্ধু হোক বা আত্মীয়-স্বজন, অথবা পরিচিত কোনো ব্যক্তি, কারো সামনেই মুখ খুলে কথা বলতে সমস্যা হওয়ার অন্যতম প্রধান কারণ দাঁতের হলদে ভাব। এই লজ্জাজনক সমস্যা থেকে মুক্তি পাওয়া কিন্তু খুব একটা কঠিনও নয়। সহজ কিছু উপায়েই এই সমস্যা দূর করা সম্ভব। চলুন জেনে নিই- হলদে ভাব দূর করার ঘরোয়া উপায় লেবু সামান্য পরিমাণ লবণের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দাঁতে ঘষুন। কিছুক্ষণ পরে পানি দিয়ে পরিষ্কার করে নিন। এভাবে নিয়মিত দিনে দুইবার করে দুই সপ্তাহ ব্যবহার করলে নিজেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কমলালেবুর খোসা তাজা কমলালেবুর খোসা দিয়ে নিয়মিত দাঁত পরিষ্কার করলে দাঁতের হলদে ভাব দূর হয়ে যায়। কয়েক সপ্তাহ নিয়মিত ঘুমাতে যাওয়ার আগে দাঁতে কমলালেবুর খোসা ঘষে ঘুমিয়ে ...
আপনি কি জানেন মাইগ্রেন কেন হয়?

আপনি কি জানেন মাইগ্রেন কেন হয়?

Cover Story, Health and Lifestyle
আপনি কি জানেন মাইগ্রেন কেন হয়? আমাদের একটু আকটু মাথা ব্যথা হলেই আমরা চিন্তায় পরে যাই। মনের ভিতর প্রশ্নের উদয় হয় আমার মাইগ্রেন হয় নি তো? মাথা ব্যথা হওয়া মানেই কি মাইগ্রেন? আসলে বিষয় এমন নয়। মাথা ব্যথা হতে পারে নানাবিধ কারণে। মাইগ্রেনের কারণে মাথা ব্যথা একটু ভিন্ন রকমের। আসুন আমরা জেনে নেই মাইগ্রেন আসলে কি? মাইগ্রেন হলে মাথার যেকোন একপাশে ব্যথা করে অথবা যেকোন একপাশ থেকে ব্যথা শুরু হয়ে পুরো মাথায় ছড়িয়ে পড়ে। এই সমস্যার কারণে মাথায় স্বাভাবিকভাবে রক্ত চলাচল করতে পারে না। এই সমস্যায় আক্রান্ত ব্যক্তির কাছে শব্দ, আলো ও গন্ধ অসহনীয় মনে হয়। বমি বমি ভাব বা বমি হতে পারে। দৈনন্দিন জীবনে স্বাভাবিক কাজকর্ম ব্যহত হয় মাথা ব্যথার কারণে। আপনি কি জানেন মাইগ্রেন কেন হয়? এখন পর্যন্ত মাইগ্রেনের সুনির্দিষ্ট কারণ জানা যায় নি। তবে বিশেষ কিছু কারণে দেখা দেয় এই সমস্যাটি। বিশেষ কিছু খাবারঃ চকলেট, পনির, ...
যে ১৩ ভাবে আপনার মস্তিষ্ককে নষ্ট করে দিচ্ছে মানসিক চাপ

যে ১৩ ভাবে আপনার মস্তিষ্ককে নষ্ট করে দিচ্ছে মানসিক চাপ

Cover Story, Health and Lifestyle
যে ১৩ ভাবে আপনার মস্তিষ্ককে নষ্ট করে দিচ্ছে মানসিক চাপ প্রযুক্তি নির্ভর এই যুগে মানুষের কাজকর্ম সব এতো সহজ হয়ে গেছে যে শারীরিক পরিশ্রম করা লাগেনা বললেই চলে, কিন্তু মানসিক চাপ দিন দিন বেড়েই চলেছে। ভাবছেন মানসিক চাপ বাড়লে সমস্যা কী? শরীর তো ঠিকই থাকবে! আসলে কিন্তু বিষয়টি একেবারেই অন্য ধরনের। শরীর সুস্থ থাকলে যেমন মন সুস্থ থাকে তেমনি মানসিক চাপ কম থাকলে শরীরও সুস্থ থাকে। আর মানসিক চাপ বাড়তে থাকলে শরীরের বিভিন্ন সমস্যা হওয়ার সাথে সাথে মস্তিষ্কেও বিরূপ প্রভাব পড়ে। চলুন সেগুলো জেনে নেই- মস্তিষ্কের উপর মানসিক চাপের ক্ষতিকারক প্রভাব ১। মস্তিষ্কের কোষগুলো ধবংস করে দেয়। ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যেতে থাকে। ২। এই সমস্যায় থাকা ব্যক্তি অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ে। এর ফলে ব্যক্তি প্রায়শই বিভিন্ন বিষয় ভুলে যান। ৩। ব্যক্তির আচরণে তীব্র ভয় ও উদ্বেগের সৃষ্টি করে। ৪। মস্তিষ্কে নতুন কোষ...

ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলবেন জয়া আহসান

Cover Story, Entertainment
ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলবেন জয়া আহসান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান । মডেলিংয়ের পাশাপাশি তিনি অভিনয় করেছেন টিভি নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে। কিন্তু বর্তমানে জয়ার ধ্যান জ্ঞানে শুধুই চলচ্চিত্র। তাইতো দু’দেশেই দারুণ ব্যস্ত তিনি। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় জয়ার। এর পর দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বেশ কয়েকটি ব্যবসা সফল চলচ্চিত্র। অভিনয় করেছেন কলকাতকার আঞ্চলিক সিনেমায়ও। স্বীকৃতি হিসেবে পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুবার ফিল্মফেয়ার পুরস্কার, ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কার ও বাচসাসসহ অসংখ্য সম্মাননা।   তাইতো তার ভক্তের সংখ্যাও কম নয়। আর ভক্তরা চান সরাসরি জয়ার সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে। কিন্তু সেই সুযোগ তেমন একটা হয়ে ওঠে না। এবার এলো সেই সুবর্ণ সুযোগ। জনপ্রিয় এ তারকার সঙ্গে মুঠোফোনে কথা বল...
পেটের মেদ কমাতে কোনটির দিকে বেশি নজর দিবেন?

পেটের মেদ কমাতে কোনটির দিকে বেশি নজর দিবেন?

Cover Story, Health and Lifestyle
পেটের মেদ কমাতে কোনটির দিকে বেশি নজর দিবেন? প্রতিদিন নিয়মিত ১ ঘণ্টা কঠোর পরিশ্রম করে ৫০০ ক্যালরি কমিয়ে বাসায় এসে অনেক ক্ষুধা পাওয়ার কারণে একটা এক্সট্রা লার্জ চিকেন চীজ পিঁজা খেয়ে নিলেন। মাস শেষে কোনো উপকার পেলেন না আর হা হুতাশ করতে লাগলেন, “এতো ব্যায়াম করেও পেটের মেদ একটুও কমলো না!” দিনে না হলেও ১ ঘন্টা করে জিম যাচ্ছেন অথচ পেটের মেদ কমার কোনো নাম নেই! যতই জিম করেন না কেন তবুও পেটের মেদ ১ ইঞ্চিও কমেনা! কমবে কী করে? জিম করেই যে ঢুকছেন রান্নাঘরে। ব্যাপারটা ঠিক পরিষ্কার হলো না? চলুন পরিষ্কার করি- খাবার খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করুন পেটের মেদ কমানোর জন্য আপনার দৈনিক ক্যালরি বার্নের পরিমাণ ক্যালরি গ্রহণের তুলনায় অবশ্যই বেশি হতে হবে। যারা শরীরের অতিরিক্ত মেদ কমাতে চান তারা এই মূলমন্ত্রটি জপে নিন। এবার আসি হিসেবে। ধরুন আপনি জিমে দৈনিক ১ ঘণ্টা ব্যায়াম করেন। এতে প্রায় ৫০০-১০০০ ক্যালরি...
স্বাস্থ্যবান ব্রয়লার মুরগি হতে সাবধান !

স্বাস্থ্যবান ব্রয়লার মুরগি হতে সাবধান !

Cover Story, Health and Lifestyle
স্বাস্থ্যবান ব্রয়লার মুরগি হতে সাবধান ! হৃষ্টপুষ্ট ব্রয়লার মুরগি খেতে কার না ভাল লাগে? তার উপর, দোকানদার যখন মুরগির রানের মাংস দেখিয়ে বলে, “দ্যাহেন, এমন গোলাপি মাংস পাইবেন কোথাও?” তখন তো আনন্দ আর ধরে না! মাংস যত গোলাপি, ততই যেন স্বাদ। থামুন! কী খাচ্ছেন? লোভনীয় গোলাপি মাংসের রূপে বিষ খাচ্ছেন না তো? অতিরিক্ত স্বাস্থ্যবান ব্রয়লারের মুরগির গোলাপি মাংস আপনার স্বাস্থ্যকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে প্রতিনিয়ত, জানেন কি? ব্রয়লার মুরগি কীভাবে ক্ষতি করে? আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(এফডিএ)-এর একটি গবেষণায় পাওয়া গেছে যে মুরগিকে তাড়াতাড়ি বাড়িয়ে তোলা এবং মাংসের রঙ আরও বেশি গোলাপি করার জন্য এদের খাবারে আর্সেনিক মেশানো হচ্ছে। ব্রয়লার মুরগি মূলত “জেনেটিক্যালি মডিফাইড(Genetically Modified)” এক ধরণের মুরগি যারা স্বাভাবিকের তুলনায় তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং অতিরিক্ত মাংসল হবে। এই...
বিয়ের গুঞ্জন শোনা গেলেও তা উড়িয়ে দিচ্ছেন সাবিলা নূর

বিয়ের গুঞ্জন শোনা গেলেও তা উড়িয়ে দিচ্ছেন সাবিলা নূর

Cover Story, Entertainment
বিয়ের গুঞ্জন শোনা গেলেও তা উড়িয়ে দিচ্ছেন সাবিলা নূর সাবিলা নূর পড়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। এরপর ব্র্যাক, সেখান থেকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে। পড়ছেন ইংরেজিতে। সম্প্রতি বিয়ের গুঞ্জন শোনা গেলেও তা উড়িয়ে দিচ্ছেন এই অভিনেত্রী। নিজের একাডেমিক পরীক্ষা নিয়ে ব্যস্ত সাবিলা নূর । তাই বিরতি নিয়েছেন। পরীক্ষা শেষ হলেই টানা ২০ দিন শুটিং করবেন তিনি। গত ২০ এপ্রিল থেকে তার পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। শেষ হবে ২৮ এপ্রিল। সাবিলা বলেন, সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে আমার। সব সময় তো শুটিং নিয়েই ব্যস্ত থাকতেই হয়। তাই পরীক্ষার সময় শুটিং রাখি না। পরীক্ষা শেষে টানা কাজ করতে হবে।’ বিয়ে প্রসঙ্গে সাবিলা নূর বলেন, আমার বিয়ের গুঞ্জন যে ছড়াচ্ছে সে হয়তো আমাকে খুব পছন্দ করে বা খুব অপছন্দ করে। দুটোই হতে পারে। এটা পুরোপুরি অসত্য। চলতি বছর বিয়ে নিয়ে কিছুই ভাবছি না। সাবিলা জানান,...
কী নেই জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলায়

কী নেই জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলায়

Cover Story
কী নেই জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলায় বলা হয়, চিরুণি থেকে ফুলদানি সবই পাওয়া যায় জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলায়। আক্ষরিক অর্থেই তাই। কী নেই শতবর্ষী বলীখেলাকে ঘিরে আয়োজিত এই বৈশাখী মেলায়! খাট পালঙ্ক থেকে শুরু করে আসবাব পণ্য, সাজসজ্জা সরঞ্জাম, গৃহস্থালি, কাপড়, কসমেটিক্স, বাঁশ ও বেতের ঝুড়ি, পিঠাপুলি, আচার এমন আরও বাহারি পণ্যের পসরা সাজিয়ে দোকানীরা দখল নিয়েছে নগরের লালদিঘি ময়দানের আশেপাশের অন্ততঃ এক কিলোমিটার এলাকা। ফলে গৃহিণীরাও এক জায়গা থেকে গৃহস্থালি পণ্য কেনার জন্য সারা বছর ধরে এই মেলারই অপেক্ষায় থাকেন। মেলা মানেই লোকাচারের প্রতিচ্ছবি। বৈশাখ মাসে লোক উৎসবের ক্ষেত্রে নগর চট্টগ্রামের সবচেয়ে বড় আয়োজন লালদিঘি মাঠের ঐতিহাসিক আবদুল জব্বারের বলীখেলা। এই বলীখেলার অন্যতম বৈশিষ্ট্য স্বয়ংসম্পূর্ণ লোকজ মেলার। বলীখেলা শুরুর প্রায় এক সপ্তাহ আগে থেকে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল ও দেশের বিভিন্ন জেলা থে...
শ্রীলঙ্কায় আবারও বিস্ফোরণ

শ্রীলঙ্কায় আবারও বিস্ফোরণ

Cover Story
শ্রীলঙ্কায় আবারও বিস্ফোরণ ভয়াবহ আত্মঘাতী সিরিজ বোমা হামলার চারদিন পার না হতেই শ্রীলঙ্কায় আবারও নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির পুলিশ। শ্রীলঙ্কার টাইমস অনলাইনের প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার দিকে পুগোডা শহরের ম্যাজিস্ট্রেট কোর্টের পিছনে অবস্থিত একটি খালি জমিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখানো ‍কিছু জানাতে পারেনি পুলিশ। গত রোববার ইস্টার সানডেতে শ্রীলঙ্কার রাজধানীসহ তিনটি শহরে একযোগে চালানো বোমা হামলায় ৩৫৯ জন নিহত ও ৫০০ জনের বেশি আহত হয়। এরপর থেকে দেশজুড়ে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে ও নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।   https://www.youtube.com/watch?v=Geg0SPadJxM&feature=youtu.be&fbclid=IwAR2g_zPXDCHYTQDIa6q98jL37xUyMpcaOjfXFyXbYzPl1HtqpZD17O-a5zo...