Sample Page - Page 271 of 442 - Mati News
Thursday, April 9

Sample Page

রাজশাহীর খবর : আমবাগানে রাসায়নিক ব্যবহার বন্ধে পুলিশ নিয়োগের নির্দেশ

রাজশাহীর খবর : আমবাগানে রাসায়নিক ব্যবহার বন্ধে পুলিশ নিয়োগের নির্দেশ

Cover Story
রাজশাহীর আমবাগানে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রোধে আগামী সাত দিনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে রাজশাহীর বিভাগীয় কমিশনার ও ডিআইজিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। আইনজীবী মনজিল মোরসেদের করা এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে ফলের বাজারে ও গুদামে রাসায়নিকের ব্যবহার বন্ধে একটি পর্যবেক্ষণ দল গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি মনজিল মোরসেদের এক রিটের শুনানি নিয়ে রায় দেন হাইকোর্ট। রায়ে সাত দফা নির্দেশনা দেওয়া হয়। সেখানে আমের মৌসুমে রাসায়নিক ব্যবহার বন্ধ এবং একটি পর্যবেক্ষণ দল গঠন করতে বলা হয়। যার ধারাবাহিকতায় নতুন করে আমের মৌসুম আসায় আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে এক সম্পূরক আবেদন দিয়ে আ...
ওজন কমানোর উপায়গুলো জেনে নিন

ওজন কমানোর উপায়গুলো জেনে নিন

Health and Lifestyle
ফেসবুকে সেলফি বা ছবি দেওয়ার আগে অনেকেই ছবিটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন। তাকে কি মোটা দেখাচ্ছে! গালটা কি একটু ফোলা ফোলা! যদি একটু মোটা লাগেই, ছবিটাকে ফটোশপে ঢুকিয়ে দাও। আর যদি ছবিটি ফটোশপে সম্পাদনার সুযোগ না থাকে, তবে অন্য বন্ধুর পেছনে দাঁড়িয়ে কচ্ছপের মতো গলা বাড়িয়ে দেহটাকে ঢেকে ঢুকে ছবি দিয়েই শান্ত থাকতে হয়। তারপর বন্ধুদের খোঁটা-টোটা শুনে কখনো কখনো শুরু হয় ডায়েটিং। এটা তো একটা লম্বা প্রক্রিয়া, তাই দীর্ঘদিন না খেয়ে থেকে থেকে একসময় বিরক্ত হয়েই অনেকে দেন পিঠটান। কিন্তু মাত্র ১৫ দিনে যদি পাঁচ থেকে সাত কেজি ওজন ঝেড়ে ফেলা যায়! তখন উৎসাহ থাকতে থাকতেই ওজন যাবে ঝরে, সঙ্গে বন্ধুদের চোখ উঠবে চড়কগাছে। ওজন কমানো নিয়ে জানতে চাইলে বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টিবিদ শামছুন্নাহার নাহিদজানালেন, ‘অবশ্যই ১৫ দিনে ৫ থেকে ৭ কেজি ওজন ঝেড়ে ফেলা যায়। সে ক্ষেত্রে ডায়েটের ধরন হবে নরম বা তরল, উচ্চ প্রোটিন,...
শরীরের অতিরিক্ত ওজনে হতে পারে এক ডজন অসুখ

শরীরের অতিরিক্ত ওজনে হতে পারে এক ডজন অসুখ

Health and Lifestyle
শরীরের ওজন বাড়ছে! অবশ্যই নজর দিন সে দিকে। কারণ, মোটা মানুষদের মন ভাল হলেও, শারীরিক নানা সমস্যায় ভোগেন তাঁরা। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেহের ওজন কম বা অনুপাতে থাকলে, এক ডজন অসুখের হাত থেকে নিজেকে বাঁচানো সম্ভব হয় মাইগ্রেন— শরীরে মেদ জমার কারণে মাথায় সঠিক পরিমাণে অক্সিজেনেটেড রক্ত পৌঁছয় না। যার ফলে মাইগ্রেনের যন্ত্রণায় ভোগেন অনেকেই বয়সের ছাপ— শরীরে জমা হওয়া মেদ অঙ্গ-প্রত্যঙ্গে চাপ বৃদ্ধি করে, যা চেহারায় বয়সের লক্ষণ ফুটে তোলায়। এন্ডোক্রাইন ডিসঅর্ডার— শরীরে বেশি ফ্যাট জমলে তা এই হরমোনের কাজে বাধা সৃষ্টি করে স্মৃতিশক্তি— শরীরে ফ্যাট জমা মানে, কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি। এর ফলে ব্রেন সেল ক্ষতিগ্রস্থ হয়। অ্যালঝাইমারস ও ডিমেনশিয়ার মতো স্মৃতিশক্তিহীনতায় ভোগেন অনেকেই। প্রস্টেট ক্যানসার— শরীরে ফ্যাট জমলে প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কনস্টিপেশ...
টনসিলের ব্যথা দূর হবে এই ৫টি উপায়ে!

টনসিলের ব্যথা দূর হবে এই ৫টি উপায়ে!

Health and Lifestyle
অনেক সময় গলার ভিতরে এতটাই ব্যথা করে যে ঢোক গিলতে গেলেও খুব কষ্ট হয়! গলায় এই ধরনের ব্যথা সাধারণত টনসিলে সংক্রমণের জন্য হয়ে থাকে। জিভের পিছনে গলার ভিতরের দেয়ালের দু’পাশে গোলাকার পিণ্ডের মতো যে জিনিসটি দেখা যায়, সেটাই হল টনসিল। এটি মাংসপিণ্ডের মতো দেখতে  এক ধরণের টিস্যু বা কোষ। টনসিলের এই সমস্যা যে কোনও বয়সেই হতে পারে। সাধারণত, ভাইরাসের সংক্রমণের কারণে টনসিলের ব্যথা হয়ে থাকে। সে সমস্ত ভাইরাসের কারণে সর্দি-কাশি হয়, টনসিলের এই সংক্রামণের জন্যেও ওই একই ভাইরাসগুলি দায়ী। টনসিলে সংক্রামণের ফলে যন্ত্রণা হলে ঘরোয়া উপায়েও তা সহজেই দূর করা সম্ভব। আসুন, জেনে নেওয়া যাক টনসিলে ব্যথা হলে তা নিরাময় করার কার্যকরী ঘরোয়া টোটকাগুলি কী কী... ১) গলা ব্যথা শুরু হলে যে কাজটি কম বেশি আমরা সবাই করে থাকি তা হল, সামান্য উষ্ণ নুন জল দিয়ে কুলকুচি বা গার্গল করা। এটি টনসিলের সংক্রামণ রোধ করে ব্যথা কমাতে সাহায্য করে। শুধ...
যৌবন ধরে রাখতে খেতে পারেন এই খাবারগুলো

যৌবন ধরে রাখতে খেতে পারেন এই খাবারগুলো

Cover Story, Health and Lifestyle
মানুষের যৌবন বেশি দিন থাকে না। বয়সের ভারে তা চলে যায়। চোখের নীচে অসংখ্য বলিরেখা, কানের কাছে পাক ধরা চুল— আয়নার সামনে দাঁড়িয়ে এ সব দেখলে কার না মন খারাপ হয়! কিন্তু সময়ের নিয়মে বয়স তো বাড়বেই। ত্বকে আর চুলেই বয়সের ছাপ সবচেয়ে আগে পড়ে। তবে স্বাস্থ্যকর জীবনযাপন এবং খাদ্যভ্যাস চেহারায় বয়সের ছাপ সহজে পড়তে দেয় না। এমন বেশ কিছু খাবার আর পানীয় আছে যেগুলি নিয়মিত খেতে পারলে চেহারায় দীর্ঘদিন পর্যন্ত বয়সের ছাপ পড়বে না। এই খাবারগুলি ত্বককে বলিরেখা পড়ার হাত থেকে বাঁচিয়ে করে তুলবে যৌবনদীপ্ত। আসুন সেই সব খাবারের সম্পর্কে জেনে নেওয়া যাক... ১) পঁয়ত্রিশ পেরোলেই হাড় দুর্বল হতে থাকে। বাত বা অস্টিওপরেসিসের মতো সমস্যা দেখা দেয়। বাত বা অস্টিওপরেসিসের মতো সমস্যায় শরীরে, চেহারায় ‘বুড়োটে’ ছাপ পড়ে যায়। এই সমস্যা ঠেকাতে সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হল ক্যালসিয়াম। আর টক দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম। তাই...
‘শক্তিশালী শাকিব খান , হারকিউলিসের মতো’

‘শক্তিশালী শাকিব খান , হারকিউলিসের মতো’

Cover Story, Entertainment
শাকিব খান বাংলা চলচ্চিত্রের শীর্ষস্থানীয় অভিনেতা। তবে এখন টেলিভিশন খুললেই শাকিবকে দেখা যায় 'বেশি বেশি...' শাকিব ঢাকা ছাপিয়ে নিজেকে পৌঁছে দিয়েছেন পশ্চিমবঙ্গের দর্শকদের নিকট। দুই বাংলায় শাকিবের এখন গণিত ভক্ত। সাম্প্রতিক সময়ে অভিনয় আর মডেলিংয়ে বেশ বৈচিত্রময় লুকে পাওয়া গেছে তাঁকে। এবার দেখা যাবে শাকিবকে পৌরাণিক চরিত্রে। কিছুদিন আগেই জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব শাকিবকে হাজির করেন একদম নতুন চেহারায়। বাংলালিঙ্কের ওই বিজ্ঞাপনটি শুধু জনপ্রিয়ই হয়নি, এখনো টিভি খুললেই কানে বাজে 'বেশি বেশি, খুশি খুশি...' আবারও শাকিবকে বিজ্ঞাপনে নিয়ে আসছেন আদনান আল রাজীব। মাত্র ক'মাসের ব্যবধানে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন দু'জন।   কিন্তু এবার হারকিউলিস কেন? কিসেরইবা বিজ্ঞাপন। সে কথা এখন বলতে বারণ? মোটেও না। শাকিব করছেন ওরাল রিহাইড্রেশন সল্ট ওরস্যালাইনের বিজ্ঞাপন। গতকাল সোমবার থেকে রাজধানীর মিরপুরে কোক স্ট...
বাবার রিকশায় বাড়ি ফিরল গোল্ডকাপ বিজয়িনী

বাবার রিকশায় বাড়ি ফিরল গোল্ডকাপ বিজয়িনী

Cover Story
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল নান্দাইলের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই দলের খেলোয়াড়রা বাড়ি ফিরেছে রবিবার ভোরে। রিকশাচালক বাবা এসে নিয়ে যান কৃতী খেলোয়াড় রোকসানাকে। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই টিমের খেলোয়াড়রা বীরদর্পে এলাকায় ফিরেছে গত রবিবার ভোরে। ওদের ফুলের মালা দিয়ে বরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। আতশবাজি পুড়িয়ে ও পটকা ফুটিয়ে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানিয়েছে এলাকাবাসী। আজ মঙ্গলবার ময়মনসিংহ জেলা প্রশাসক খেলোয়াড়দের সংবর্ধনার আয়োজন করেছেন। পরিশ্রান্ত খেলোয়াড়রাও সব ক্লান্তি ভুলে মেতেছে আনন্দ উৎসবে। সবার মুখে ছিল বিজয়ের হাসি। এলাকার অনেকেই পুরো টিমের সঙ্গে ছবি তুলতে আবার কেউ বা সেলফি তুলতে ভিড় করে। অনেকের অভিভাবক সন্তানকে বাড়ি ন...
স্কাইপে একসঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও কল

স্কাইপে একসঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও কল

Cover Story, Tech news
একসঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও কল করার সুযোগ চালু করেছে স্কাইপে । এ জন্য বাড়তি কোনো ঝামেলাও পোহাতে হবে না। বর্তমানের মতো বন্ধুদের নাম নির্বাচন করলেই তাদের কাছে ভিডিও কলে যোগ দেওয়ার আমন্ত্রণবার্তা চলে যাবে। আগ্রহীরা সম্মতি দিলেই সরাসরি গ্রুপ ভিডিও কলে যোগ দিতে পারবে। ফলে ফিচারটি কাজে লাগিয়ে যেকোনো প্রতিষ্ঠান আরো বেশি কর্মীর সঙ্গে ভার্চুয়ালি মিটিং করতে পারবে। স্কাইপের হালনাগাদ সংস্করণ কাজে লাগিয়ে এই সুবিধা মিলবে। এর আগে একসঙ্গে সর্বোচ্চ ২৫ জনের সঙ্গে ভিডিও কল করার সুযোগ মিলত স্কাইপে। উল্লেখ্য, মার্চ মাস থেকে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর ফিচারটির কার্যকারিতা পরীক্ষা করছিল মাইক্রোসফট। টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : দ্য ভার্জ...
আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি কাড়ল জাতীয় সংসদের মডেল

আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি কাড়ল জাতীয় সংসদের মডেল

Cover Story
বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি লুই আই কান। তার সেই অমর সৃষ্টি এবার দৃষ্টি কেড়ে নিল আন্তর্জাতিক সম্প্রদায়ের। তা-ও একেবারে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের ভেতরে। জাতীয় সংসদের মডেল ছাড়াও লুই আই কানের অসাধারণ সব শিল্পকর্ম স্থান পেয়েছে জাতিসংঘের ভেতরে। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও অ্যাস্তোনিয়া স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে সোমবার জাতিসংঘ সদর দপ্তরে 'দ্বীপ থেকে দ্বীপে : লুই আই কান এর সৃজনশীল পদচারণা' শীর্ষক এই প্রদর্শনীতে ছিল বিভিন্ন দেশের কূটনীতিকরা। এতে অবশ্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল 'বাংলাদেশ জাতীয় সংসদ ভবন' এর একটি মডেল, যা নজর কাড়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের। স্থপতি ও ফটোগ্রাফার আর্নে ম্যাসিক এর পরিকল্পনায় এই চিত্র প্রদর্শনীতে আরো তুলে ধরা হয় অ্যাস্তোনিয়ায় জন্মগ্রহণকারী মার্কিন স্থপতি লুই আই কানের জগৎ বিখ্যাত স্থাপত্যসমূহের বিভিন্ন চিত্র। অ্যাস্তোনিয়ার রাষ্ট্রপতি কারস্টি কালজুলেইড, বাংলা...
নগ্নতায় হিন্দির থেকে এগিয়ে কলকাতার বাংলা সিনেমা

নগ্নতায় হিন্দির থেকে এগিয়ে কলকাতার বাংলা সিনেমা

Cover Story, Entertainment
নগ্নতায় হিন্দির থেকে এগিয়ে কলকাতার বাংলা সিনেমা । রাজ কাপুরের সময়টা যদি বাদ দেওয়া যায়, হিন্দি সিনেমায় সে অর্থে কোনোদিনই সাহসী শুট করতে দেখা যায়নি। একমাত্র রাজ কাপুরেরই বুকের পাটা ছিল। ১৯৭০ সালে শিক্ষিকার সিক্ত দেহের দিকে তাকিয়ে ছাত্রের মোহিত হওয়ার দৃশ্য শুট করেছিলেন তিনি। তাও আবার নিজের ছেলে ঋষি কাপুরকে দিয়ে। এর পরে প্রায় প্রতিটি ছবিতেই তিনি নায়িকাদের দু’একটি দৃশ্যে খোলামেলা দেখিয়েছেন। আরো পড়ুন :স্কাইপে একসঙ্গে ৫০ জনের সঙ্গে ভিডিও কল ওই যুগটা ছাড়া, আর কদাচিৎ এক-আধটা ছবি ছাড়া, বলিউডে নগ্নতা সেভাবে দেখা যায়নি। বিশেষত, সম্পূর্ণ নগ্নতার তো প্রশ্নই নেই। উলটোদিকে বাংলা সিনেমা কিন্তু তুলনামূলক অনেক স্বাধীন। অনেক সাহসী। মনে পড়ে ঋ-য়ের গান্ডু বা কসমিক সেক্স? অথবা পাওলি দামের ছত্রাক? এসব খবর প্রকাশ করেছে কলকাতার একটি গণমাধ্যম। তর্ক উঠতেই পারে। কেউ দাবি করতেই পারেন, রাজ কাপুর তো সেই কোন যু...
ব্রেন স্ট্রোক-এর ৬ টি লক্ষণ জেনে নিন

ব্রেন স্ট্রোক-এর ৬ টি লক্ষণ জেনে নিন

Health and Lifestyle
ব্রেন স্ট্রোক-এ আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। উচ্চ রক্ত চাপ, মানসিক চাপ, বিষণ্ণতা, কোলেস্টরলের মাত্রা বৃদ্ধি, ডায়াবেটিস কিংবা অন্যান্য কারনে কার্ডিওভাস্কুলার সমস্যা সৃষ্টি হয়ে, দিন দিন মস্তিষ্কের কাজের ক্ষমতা লোপ করে রক্ত সঞ্চালনে বাঁধার সৃষ্টি হলে ব্রেন স্ট্রোক হয়। ইদানীং অনেক কম বয়সী মানুষজনকেও স্ট্রোক করতে দেখা যায়। মাঝে মাঝে এই স্ট্রোকগুলো মাইনর পর্যায়ের হয়। কিন্তু অজ্ঞতার কারনে, ভুল চিকিৎসায় এই স্ট্রোকের ভয়াবহতা বাড়তে পারে। প্যারালাইসিস থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে যদি মাইনর স্ট্রোক ধরতে না পারা যায়। তাই সকলের উচিৎ স্ট্রোকের লক্ষন সমূহ জেনে রাখা। এতে মাইনর স্ট্রোকের প্রাথমিক চিকিৎসা ও উপযোগী চিকিৎসা দিয়ে রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যাবে। মুখমণ্ডলের এক পাশ ঝুলে পড়া স্ট্রোকের প্রধান ও প্রথম লক্ষন রোগীর মুখমণ্ডলে ধরা পড়ে। মুখের বাম পাশের মাংস পেশি ...
ব্রেন স্ট্রোক আসলে কী? কাদের বেশি হয়?

ব্রেন স্ট্রোক আসলে কী? কাদের বেশি হয়?

Cover Story, Health and Lifestyle
সাধারণ পর্যায়ে অনেকে ব্রেন স্ট্রোক আর হার্ট অ্যাটাককে একই বিষয় মনে করে গুলিয়ে ফেলেন। বাস্তবে কিন্তু তা নয়। আসুন প্রথমে জেনে নিই ব্রেন স্ট্রোকের লক্ষণগুলো কি কি- • হাত-পায়ে অবশ ভাব • জুতোর ফিতে বাঁধতে সমস্যা • মুখের অসাড়তা, কথা জড়িয়ে যাওয়া • বেসামাল হাঁটা-চলা • ঘাড়ে-মাথায় যন্ত্রণা, বমি, সংজ্ঞা হারানো স্ট্রোক বিষয়ে শারীরবিদদের ব্যাখ্যা : হৃদযন্ত্রের ধমনীতে রক্ত সরবরাহ ব্যাহত হলে হার্ট অ্যাটাক হয়। আর মস্তিষ্কে রক্তের জোগান কমলে হয় ব্রেন স্ট্রোক। কোনো ধমনী আচমকা ছিঁড়ে গেলে মস্তিষ্কে রক্তপাত হয়। এই 'সেরিব্রাল হেমারেজ'ই ব্রেন স্ট্রোকের অন্যতম কারণ। কখনো দেখা যায় কোনো কারণে ধমনী সরু হয়ে মস্তিষ্কের কোনো অংশে রক্ত জমাট বেঁধে যায়। এর ফলেও ব্রেন স্ট্রোক হতে পারে, ডাক্তারি পরিভাষায় এর নাম 'সেরিব্রাল থ্রম্বোসিস'। সেরিব্রাল হেমারেজ বা থ্রম্বোসিস- কোনোটাই কিন্তু একেবারে জানান...
গ্যাস্ট্রিক দূর করবে এমন খাবার

গ্যাস্ট্রিক দূর করবে এমন খাবার

Health and Lifestyle
প্রতিনিয়তই আমরা পেটে গ্যাসের সমস্যায় ভুগি। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের কোন খাবার থেকেই গ্যাসের সমস্যা হতে পারে। সারাদিন কাজের চাপে অথবা ঠিকমত খাবার না খাওয়ার কারনেও গ্যাস এর সমস্যা হতে পারে। পেটে গ্যাস হওয়া আমাদের হজম প্রক্রিয়ারই একটি অংশ, এটা ছাড়া ঠিকমতো হজম প্রক্রিয়া সম্পন্ন হয় না। গ্যাস্ট্রিক সমস্যা তখনই হয় যখন এই গ্যাস অতিরিক্ত হারে তৈরি হতে থাকে এবং সময়মতো বের হতে পারেনা। তাছাড়া বুক জ্বালা পোড়া, বমি বমি ভাব, টক ঢেঁকুর উঠাও গ্যাস্ট্রিকের লক্ষণ। যেহেতু হজম প্রক্রিয়া থেকেই গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি হয় সেহেতু খাবার থেকেই এই সমস্যার সমাধানও পাওয়া যায়। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে এমন কিছু খাবার সম্পর্কে জানাচ্ছে অর্থসূচক- দারুচিনি এক গ্লাস গরম দুধের মধ্যে এক চামচ দারুচিনির গুঁড়া ভালো করে গুলিয়ে পান করুন। সাথে মধুও মেশাতে পারেন। অথবা এক গ্লাস গরম পানিতে এক চামচ দারচিনির ...
সমস্যা যখন গ্যাস্ট্রিক – করণীয় ও ঘরোয়া সমাধান

সমস্যা যখন গ্যাস্ট্রিক – করণীয় ও ঘরোয়া সমাধান

Cover Story, Health and Lifestyle
গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের খুবই স্বাভাবিক ব্যাপার। অনেককে বছরের প্রায় সময়ই এই সমস্যায় ভুগতে হয়। গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অনেকেই অনেক খাবার এড়িয়ে চলেন। কিন্তু তারপরেও গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচতে পারেন না। গ্যাস্ট্রিকের মূল কারণগুলো হলো এসিডিটি, হজমের সমস্যা, বুক জ্বালা পোড়া করা ইত্যাদি। এছাড়াও গ্যাস্ট্রিকের ব্যাথার আরো কিছু কারণ হতে পারে ব্যাকটেরিয়ার সংক্রমণ, ফুড পয়জনিং, কিডনিতে পাথর, আলসার ইত্যাদি। এই সমস্যা দূর করতে রয়েছে নানান ধরণের ওষুধ। কিন্তু আমরা চাইলেই কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে সহজেই গ্যাস্ট্রিক সমস্যা নিয়ন্ত্রণ করতে পারি। চলুন দেখে নেই এমনই কিছু উপায়। গ্যাস্ট্রিক সমস্যায় করণীয় গ্যাস্ট্রিকের ব্যথায় সাথে সাথে আরাম পেতে চাইলে হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খান। কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমে যাবে। বিভিন্ন রকম প্রাকৃতিক চা যেমন সবুজ চা, পুদিনা চা, তুলসী চা...
মিমকে নিয়ে মঞ্চ মাতালেন শাকিব খান

মিমকে নিয়ে মঞ্চ মাতালেন শাকিব খান

Cover Story, Entertainment
ঢাকাই ছবির সেরা নায়ক শাকিব খান । খুব একটা স্টেজে শো করতে দেখা যায়না এ নায়ককে। তবে আয়োজন যদি খুব ভালো হয় তাহলে দেখা যায়। সেটাও খুব কম।  রোববার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে একটি একটি অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে এলেন শাকিব। সঙ্গে ছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। অনুষ্ঠানটিতে নাচের কোরিওগ্রাফি করেন তানজিল আলম এবং নাচে সঙ্গ দিয়েছে তার ঈগলস ড্যান্স কোম্পানির সদস্যরা । ছেলেটি ভার্জিন যেভাবে বুঝে নেন মেয়েরাআয়োজনে সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ মঞ্চে উঠেন শাকি খান। মঞ্চে যখন এ নায়ক উঠেন তখন হাজারও দর্শকের করতালিতে পুরো অনুষ্ঠান মুখর করে তুলেন। পরে মিমের সঙ্গে 'নাম্বার ওয়ান শাকিব খান, হেইলা দুইলা নাচ, সম্রাট, কি জাদু করিলা, এবং দেবো দেবো ষোল আনা' গানে একসঙ্গে পারফর্ম করেন। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, এমন একটি অনুষ্ঠানে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে ভালো লাগবে। আর এটা সম্ভব হয়েছে কোরি...