Sample Page - Page 274 of 442 - Mati News
Friday, April 10

Sample Page

ব্যাট হাতে ঝড় তুলছেন স্বামী; স্ত্রী মাতাচ্ছেন সোশ্যাল দুনিয়া

ব্যাট হাতে ঝড় তুলছেন স্বামী; স্ত্রী মাতাচ্ছেন সোশ্যাল দুনিয়া

Cover Story
চলতি আইপিএলের দ্বাদশ আসরে সবার দৃষ্টি এখন তার দিকে। সোশ্যাল দুনিয়া বলা হচ্ছে, ক্রিকেটারের স্ত্রীদের মধ্যে তিনিই নাকি সবচেয়ে আবেদনময়ী। মাত্র ২৪ বছর বয়সী এই তরুণীর স্বামী বিখ্যাত ক্রিকেটার। চলতি আইপিএলে তাকে বল করতেই এখন ভয় পাচ্ছেন প্রতিপক্ষ বোলাররা। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যার কথা বলা হচ্ছে তিনি ক্যারিবীয় দানব আন্দ্রে রাসেলের স্ত্রী জেসিম লরা। চলতি আইপিএলেই সোশ্যাল দুনিয়া ভাইরাল হয়েছেন তিনি। প্রতিটি সফল পুরুষের সাফল্যের জন্য কোনো না কোনো নারীর অবদান থাকে। আন্দ্রে রাসেলের জন্য লরাই হলেন ভালো খেলার অনুপ্রেরণা। এই তরুণীকে নিজের 'লেডি লাক' বলে থাকেন জ্যামাইকান ক্রিকেট তারকা। ডমিনিকান রিপাবলিকে জন্মগ্রহণ করা জেসিম লরা আর আন্দ্রে রাসেল দীর্ঘদিন প্রেম ও লিভ ইন করেছেন। তারপর বসেছেন বিয়ে পিঁড়িতে। লরার কিন্তু নিজের পেশাগত পরিচয়ও আছে। তিনি পেশায় এক জন মডেল ও ডিজাইনার। এই মুহূর্তে লরার স্বামী...
কুমিল্লার খবর : কুমিল্লা ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড

কুমিল্লার খবর : কুমিল্লা ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড

Cover Story
কুমিল্লার খবর : কুমিল্লায় এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) আর এন টেক্সটাইল অ্যান্ড কেমিক্যাল কোম্পানি নামে একটি সুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে আর এন টেক্সটাইল নামে ওই কারখানায় আগুন লাগে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি। কুমিল্লা ইপিজেডের সিনিয়র কাউন্সিলর সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।...
ঠাকুরগাঁওয়ের খবর :  ঠাকুরগাঁওয়ে আওয়ামী আইনজীবি পরিষদের নিরঙ্কুশ জয়

ঠাকুরগাঁওয়ের খবর : ঠাকুরগাঁওয়ে আওয়ামী আইনজীবি পরিষদের নিরঙ্কুশ জয়

Default
  ঠাকুরগাঁওয়ের খবর : ঠাকুরগাঁওয়ে আওয়ামী আইনজীবি পরিষদের নিরঙ্কুশ জয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও জেলা আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে আওয়ামী আইনজীবি পরিষদ। ১২টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭টি পদে জয়লাভ করে আওয়ামী আইনজীবি পরিষদের সদস্যরা। অন্যদিকে ৫টি পদে জয়লাভ করে বিএনপিপন্থী আইনজীবিরা। গতকাল রবিবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবি সমিতির সভাকক্ষে এ নির্বাচন সম্পন্ন হয় এবং রাত সাড়ে দশটায় এ ফলাফল প্রকাশ করা হয়। বার্ষিক এই নির্বাচনে আওয়ামী আইনজীবি পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদ দুইটি প্যানেলের মধ্যে আওয়ামী আইনজীবি পরিষদে সালাম টুলু প্যানেল ও জাতীয়তাবাদী আইনজীবি ঐক্য পরিষদে হালিম এন্তাজুল প্যানেলের সভাপতি-সম্পাদকসহ মোট ১২টি পদে ২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিতরা...
পিরোজপুরের খবর : নাজিরপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে ২৪ শিক্ষার্থী অসুস্থ

পিরোজপুরের খবর : নাজিরপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে ২৪ শিক্ষার্থী অসুস্থ

Cover Story
পিরোজপুরের খবর : নাজিরপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে ২৪ শিক্ষার্থী অসুস্থ পিরোজপুরের নাজিরপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে ২৪ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ ওই শিক্ষার্থীদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ সোমবার উপজেলা নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলী আশ্রাফ জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় স্বাস্থ্য কর্মী মৃণাল হালদার তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ঔষধ খাওয়ান। এর আধা ঘণ্টা পরই শিক্ষার্থীরা অসুস্থ হতে শুরু করে। প্রথমে ষষ্ঠ শ্রেণির ছাত্রী লক্ষ্মী রানী শিকদার অসুস্থ হয়ে পড়ে। এর কিছু সময় পরে একই শ্রেণির সুমি শিকদার, সুমাইয়া আক্তার, লিজা আক্তার, ইভা সরকার, ইলা সরকার, সাকুরা কনা, সপ্তম শ্রেণির মানছুরা আক্তার, লামিয়া আক্তার, স্বর্না বড়াল, রামিয়া আক্তার, নার্গিস আক্তার, দশম শ্রেণির মীম আক্তার অসুস্থ ...
চুলের সমস্যায় অ্যালো ভেরার ভেল্কি!

চুলের সমস্যায় অ্যালো ভেরার ভেল্কি!

Health and Lifestyle, ভেষজ
ত্বক থেকে চুলের সমস্যায় সবেতেই অ্যালো ভেরার ম্যাজিকেই লুকিয়ে রয়েছে সমাধান। পেলব ত্বক হোক বা মজবুত মোলায়েম চুল— এই ভেষজটিই হয়ে উঠতে পারে আপনার মুশকিল আসান। স্যাঁলো বা বাজারচলতি নানা প্রসাধন সামগ্রীতেও অ্যালো ভেরার উপস্থিতি থাকে। বিশেষ করে চুলকে সুন্দর করে তুলতে অনেক রূপবিশেষজ্ঞই এর শরণ নিয়ে থাকেন। অ্যালো ভেরার গুণাগুণ জানাতে গিয়ে শর্মিলা সিংহ ফ্লোরা জানালেন, ‘‘যে কোনও হেয়ার মাস্কে অ্যালো ভেরা যোগ করতে পারলে তা চুলকে আলাদা ঔজ্জ্বল্য এনে দেয়। শুধু তা-ই নয়, অ্যালো ভেরার রস ও শাঁস দুই-ই চুলের জন্য উপযুক্ত।’’   বাড়িতেই তৈরি করে নিতে পারেন এমন কিছু হেয়ার স্পা যার অন্যতম উপাদান অ্যালো ভেরা। দেখে নিন কী ভাবে বানাবেন?   রুক্ষ চুলকে উজ্জ্বল করে অ্যালো ভেরা। মধু, নারকেল তেল ও অ্যালো ভেরা : শুষ্ক চুলে আর্দ্রতা ফেরাতে ও চুলের ডিপ কন্ডিশনিং করতে এই প্যাকের ...
পাকা চুলে ঘরোয়া উপায়েই ফল হবে ম্যাজিকের মতো

পাকা চুলে ঘরোয়া উপায়েই ফল হবে ম্যাজিকের মতো

Cover Story, Health and Lifestyle
পাকা চুলে ঘরোয়া উপায়েই ফল হবে ম্যাজিকের মতো তিরিশ পেরোননি। কিন্তু এখন থেকেই চুলের ফাঁক থেকে উঁকি মারছে পাকা চুল। একঢাল কালো চুল অনেক কায়দা করে বেঁধেও কিংবা এক মাথা ঘন চুলে নানা কায়দায় চিরুণি চালিয়েও কোনও কাজ হচ্ছে না। এ দিক-ও দিক দিয়ে বেরিয়ে পড়ছে সাদা চুল। যা বয়স, তার চেয়ে অনেক বেশি মনে করছেন সকলে। আর এক বার পাকা চুলের সমস্যা শুরু হলে, তার হাত থেকে মুক্তি পাওয়া যায় না। নারী হোন বা পুরুষ, এই সমস্যাকম-বেশি সকলেরই থাকে।‌ প্রথম প্রথম তুলে ফেললেও পরে এতটাই ছড়িয়ে পড়ে, যে পাকা চুল তুলে ফেললে টাক পড়ার সম্ভাবনা দেখা দেয়। আর এই চিন্তায় শরীরেরও অবনতি হতে থাকে। বাজারচলতি রংয়ে সমস্যা তো পুরোপুরি যায়ই না, উল্টে রাসায়নিকের প্রভাবে চুলের আরও ক্ষতি হয়। কিন্তু এই সমস্যা থেকেও রেহাই পাওয়ার রাস্তা রয়েছে। আর সেই সমাধান রয়েছে আপনার রান্নাঘরেই। বাজার থেকে বিভিন্ন রাসায়নিক যুক্ত রং বা হেনা ব্যবহার করার আগ...
যে অভ্যাস ডেকে আনতে পারে অন্ধত্ব

যে অভ্যাস ডেকে আনতে পারে অন্ধত্ব

Cover Story, Health and Lifestyle
অফিস হোক বা বাড়ি, মাথায় চাপ পড়ুক, ছাই না পড়ুক, খাওয়াদাওয়ার পর বা নানা কাজের ফাঁকে বিভিন্ন অছিলায় সুখটান না দিলে অনেকেরই নাকি মন ভরে না! তবে একের পর এক সিগারেটর প্যাকেট ওড়ালে এ বার আরও এক বার সাবধান হোন। চিরচেনা অসুখগুলো তো রয়েইছে, ধূমপানের হাত ধরে এ বার হানা দিতে পারে অন্ধত্বও। চক্ষু বিশেষজ্ঞ রাজা নারায়ণনের মতে, নানা গবেষণায় জানা গিয়েছে, ধূমপানের সরাসরি প্রভাব পড়ে চোখের রেটিনার উপরে। চোখের পিছনের এই পর্দা আলো দেখতে সাহায্য করে। অনবরত ধূমপানে এই রেটিনাই ক্ষতিগ্রস্ত হয়। রেটিনার মাধ্যমেই আমরা যা দেখি তা মস্তিষ্কে পৌঁছয়। তারপরে মস্তিষ্ক তা নিজের কোনও অর্থে রূপান্তরিত করে। অর্থাৎ রেটিনা ক্ষতিগ্রস্ত হলে অন্ধত্বের দিকে এগিয়ে যেতে হয়। রাজা নারায়ণ জানাচ্ছেন, ধূমপান রক্তে বিভিন্ন কেমিক্যালের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে রে‌টিনায় রক্ত সঞ্চালন ও অক্সিজেনের পরিমাণ কমতে থাক...
রাতে ঘুম ভেঙে গেলেই পানি খেতে হয়? এসব রোগের লক্ষণ না তো?

রাতে ঘুম ভেঙে গেলেই পানি খেতে হয়? এসব রোগের লক্ষণ না তো?

Cover Story, Health and Lifestyle
ঘুমোনোর পরেও শান্তি নেই। যতই পানি খেয়ে ঘুমোন, মাঝ রাতে বার বার গলা শুকিয়ে কাঠ হচ্ছে। বার বার উঠে পানি খেতে গিয়ে তাই ঘুমটাই হচ্ছে না। রোজই যদি এমন হতে থাকে, তা হলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে। ঘুমের মধ্যে গলা শুকিয়ে যাওয়া বিভিন্ন বড় রোগের প্রাথমিক একটি লক্ষণ হতে পারে। চিকিৎসকদের মতে, এমন কিছু রোগ রয়েছে, যেগুলির কবলে পড়লেই এই প্রবণতা দেখা যায়। ডিহাইড্রেশন বা বদহজম যেমন এর অন্যতম কারণ। শরীরে যখন পানির মাত্রা কমে যায় তখনই গলা শুকোতে থাকে। শিশুদের ক্ষেত্রে ডিহাইড্রেশন কিন্তু মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। বেশি ঘাম হওয়া, পেট খারাপ ইত্যাদির জেরেও ডিহাইড্রেশন হতে পারে। তবে হজমের সমস্যা ছাড়াও বেশ কিছু অসুখের কারণেও ঘুমের মধ্যে গলা শুকোয়। এখনই সাবধান হোন সে সব সম্পর্কে। অতিরিক্ত তেল-মশলা যুক্ত খাবার খেলে বার বার গলা শুকোয়। ডায়াবিটিসের একটি অন্যতম উপসর্গ হল গল...
সম্পর্কের ভবিষ্যৎ বলে দেবে এই পাঁচ লক্ষণই

সম্পর্কের ভবিষ্যৎ বলে দেবে এই পাঁচ লক্ষণই

Cover Story, Health and Lifestyle
প্রেমে পড়া আর সম্পর্ক টিকিয়ে রাখার মধ্যে রয়েছে আকাশ-পাতাল তফাত। প্রেমের পড়ার অধ্যায়ে শুধুই আনন্দ। সকাল থেকে রাত যেন বিশেষ মানুষের কথা ভেবে মাথার মধ্যে কত প্রেমের গান, কবিতা ঘুরপাক খেতে থাকে। সে সময়ে মনে হয়, এ প্রেম যেন চিরন্তন। কিন্তু সম্পর্কের ঘেরাটোপে টুকটাক মনোমালিন্য এসে জমা হলেই যেন আস্তে আস্তে সমীকরণ বদলে যেতে থাকে।  এত দিনের প্রিয় মানুষের সঙ্গে আদপে সম্পর্ক থাকবে কি না, তা নিয়েই সংশয় তৈরি হয়। তবে সম্পর্ক আদৌ টিকবে কি না, তা কয়েকটি লক্ষণ দেখেই বুঝে নিতে পারেন। একসঙ্গে চলার পথে সে সব লক্ষণ দেখলে আজই সতর্ক হোন। প্রয়োজনে কথা বলুন সঙ্গীর সঙ্গে।   প্রতিটি সম্পর্কেই ভুল বোঝাবুঝি হয়। কিন্তু সেগুলি আলোচনা করে মিটিয়ে নেওয়া ভাল। যদি দেখেন আপনার ও আপনার সঙ্গীর মধ্যে ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে, কিন্তু সেগুলি আলোচনা করে মেটাতে চাইছেন না আপনার সঙ্গী, তা হলে বু...
মন কেড়ে নেবে অসাধারণ এই ভিডিও…

মন কেড়ে নেবে অসাধারণ এই ভিডিও…

Cover Story
বাঙালি নারী হার মানতে জানে না। আর তাই হার মানেনি দুরন্ত আমেনা। সর্বপ্রকার বাঁধা উপেক্ষা করে আগে বাড়ছে অদম্য মারিয়া। ভয়কে চুরমার করে এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য সালমা'- দেশের নারী ফুটবলারদের এগিয়ে যাওয়ার গল্পটা এভাবেই বর্ণনা করেছেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আগামী ২২ এপ্রিল থেকে ৩ মে ঘরের মাঠে বসতে যাচ্ছে ৬ জাতির বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্ট। আজ টুর্নামেন্টের থিম ভিডিও উন্মোচন হয়। ভিডিওতে মহায়সী নারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের কর্মজীবনের সংক্ষিপ্ত আলোকপাতের পাশাপাশি, সর্বক্ষেত্রে নারীদের এগিয়ে যাওয়ার চমৎকার বর্ণনা দেন কণ্ঠশিল্পী বন্যা। 'এগিয়ে যাওয়ার নেই মানা' এই প্রতিপাদ্য সামনে রেখে বাফুফে এবং পৃষ্ঠপোষক কে স্পোর্টস প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে নারীদের সবচেয়ে...
ঝড়ের সময় ভুলেও যেসব কাজ করবেন না

ঝড়ের সময় ভুলেও যেসব কাজ করবেন না

Cover Story
চলতি বছরে বৈশাখ শুরু হওয়ার আগে থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টিতে থেমে নেই, ঝড় হওয়া, শিলাবৃষ্টি ও বজ্রপাত হচ্ছে। ঝড়ে বজ্রপাতে সারা দেশে প্রাণহানির ঘটনা ঘটেছে। ঝড়ের কবলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ। তাই ঝড়ের সময়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। তা হলে প্রাণহানি কমানো যাবে। তবে ঝড়ের সময় অনেকে ভয় পেয়ে যান ও বুঝতে পারেন না, কী করবেন। ঝড়ের সময় ঘরে বা বাইরে যেখানে থাকুন না কেন? নিরাপদে থাকুন। আসুন জেনে নেই ঝড়-তুফানের সময় ভুলেও যেসব কাজ করবেন না। ১. যেখানে ঝড়ের তীব্রতা কম অনুভূত হবে, সেখানে আশ্রয় নিন। ২. পুরনো বাড়ি ও ঝুঁকিপূর্ণ দেয়াল এড়িয়ে চলুন। ৩. ঝড়ের সময় গাড়ি চালানো থেকে বিরত থাকুন। নিরাপদ স্থানে গাড়ি দাঁড় করিয়ে রাখুন। ৪. ধুলোবালি বেশি হলে নিরাপদ স্থানে চলে যেতে পারেন। ৫. বাইরে থাকলে মজবুত কোনো ভবনের নিচে আশ্রয় নিন। ৬. নিরাপত্তার জন্য চশমা বা মাস্ক পর...
ডায়াবেটিস রোগীদের ভালো ঘুমাতে  করণীয়

ডায়াবেটিস রোগীদের ভালো ঘুমাতে করণীয়

Cover Story, Health and Lifestyle
ডায়াবেটিস রোগীদের বেশিরভাগই রাতে ভালোমতো ঘুমাতে পারেন না। আনুমানিক ৪০-৫০ ভাগ ডায়াবেটিস রোগীই নিদ্রাহীনতায় ভোগেন। কম ঘুমানোর ফলে তাদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। শুধু তাই নয়, নিদ্রাহীনতা তাদের মেজাজ এবং স্বাস্থ্যের উপরও ক্ষতিকর প্রভাব ফেলে। এমনটিই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের লুইস স্টোকস কিভল্যান্ড ভিএ মেডিক্যাল সেন্টারের স্লিপ ডিসওর্ডারের পরিচালক ডা. কিংম্যান স্ট্রল। তিনি বলেছেন, ডায়াবেটিস রোগীদের সবার আগে ঘুমকে প্রাধান্য দেওয়া উচিত। কারণ ভালো ঘুমই তাদের রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কাজেই জেনে নিন ডায়াবেটিস রোগীদের ভালো ঘুমানোর কিছু টিপস- অতিরিক্ত ওজন কমান নিদ্রাহীনতার অন্যতম কারণ হতে পারে অতিরিক্ত ওজন। ২০০৯ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস রোগীদের শতকরা ৮৬ শতাংশই নিদ্রাহীনতায় ভোগে। এই অবস্থার দ্রুত সমাধান করতে পারে কেবল ওজন কমানো। তাই রাতে ভালো ...
জাম্বুরা নিদ্রাহীনতা ও স্তন ক্যান্সার সংক্রামন প্রতিরোধ করে

জাম্বুরা নিদ্রাহীনতা ও স্তন ক্যান্সার সংক্রামন প্রতিরোধ করে

Cover Story, Health and Lifestyle
ভিটামিন ‘সি’-সমৃদ্ধ দেশি ফল বাতাবি লেবু বা জাম্বুরা। স্থানভেদে বাতাবি লেবু বা জাম্বুরার ভেতরের রসাল কোষগুলো হলুদ, লাল, গোলাপি হয়ে থাকে। ভেতরের রসাল কোষগুলোর ঘনত্ব বেশি এবং খুব সহজেই রস বা জুস তৈরি করা যায়। পুষ্টিগুণ সমৃদ্ধ এ ফলটি এখন সহজেই চোখে পড়ে। বর্ষার শেষে এবং শরতের শুরুতে বাজারে আসে জাম্বুরা। রসাল জাম্বুরা খেতে যেমন সুম্বাদু, দেখতেও বাহারি। বর্তমান বাজারে ভেজাল আর ফরমালিনের ভিড়ে নির্ভেজাল দেশি ফল জাম্বুরা। সহজলভ্য এবং দামেও সস্তা। প্রতি ১০০ গ্রাম বাতাবি লেবুর মধ্যে ক্যালোরি আছে ৩৭ কিলো ক্যালোরি, শর্করা ৯.২ গ্রাম, মুক্ত চিনি থাকে ৭ গ্রাম, সামান্য খাদ্যআঁশ, প্রোটিন ও ফ্যাট বর্তমান। বিটা ক্যারোটিনের পরিমাণ ১২০ মা.গ্রাম, ভিটামিন ৬০ গ্রাম, ভিটামিন ‘বি’ও থাকে। ক্যালরি কম থাকায় ডায়াবেটিস ও স্থুলকায়দের জন্য খুবই উপকারী ফল। এসিডিটি বা গ্যাস প্রতিহত করে। ডায়াবেটিস, জ্বর, নিদ্...
গর্ভকালীন সময়ে নিদ্রাহীনতা দূর করার প্রয়োজনীয় কিছু টিপস

গর্ভকালীন সময়ে নিদ্রাহীনতা দূর করার প্রয়োজনীয় কিছু টিপস

Health and Lifestyle
গর্ভকালীন সময়ের একটি মারাত্বক সমস্যা হলো নিদ্রাহীনতা, চিকিৎসা বিজ্ঞানে যাকে বলা হয় ইনসমনিয়া। হবু মা এই সময়ে শারীরিক ও মানসিক বিভিন্ন কারণে নিদ্রাহীনতায় ভুগেন। যা মা এবং গর্ভের শিশু দুজনের জন্যই ক্ষতিকর। বারবার প্রস্রাব করা, হাত-পায়ে ব্যথা , অস্বস্তি অনুভব করা, দুশ্চিন্তা এসব কারণেই সাধারণত মা নিদ্রাহীনতায় ভুগে থাকেন। গর্ভকালীন সময় এই নিদ্রাহীনতা দূর করার কিছু টিপস জেনে নিন - (১ )ঘুমাতে যাওয়ার আগে খুব বেশি পানি বা পানীয় পান করা থেকে বিরত থাকুন। এতে রাতের বেলা বারবার বাথরুমের সমস্যা থেকে রক্ষা পাবেন। (২) ক্যাফেইন সমৃদ্ধ খাবার যেমন চা কফি ইত্যাদির মাত্রা অবশ্যই কমিয়ে আনতে হবে। বিশেষ করে সন্ধ্যার পর এসব খাবার হবু মায়েদের না খাওয়াই উত্তম। (৩) দিনের পুরো সময়টা জুড়ে বেশি বেশি পানি পান করুন। ডিহাইড্রেশনেরে কারণে অনেক সময় ঘুমের সমস্যা হতে পারে। তাই ঘুমের আগের সময়টায় পানি না খাওয়ার সমস্যা দ...
নিদ্রাহীনতা দূর করার উপায়

নিদ্রাহীনতা দূর করার উপায়

Cover Story, Health and Lifestyle
নিদ্রাহীনতা বা ইনসমনিয়ার সঙ্গে সবাই কমবেশি পরিচিত। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত ঘুম নিয়ে সংগ্রাম করে যাচ্ছেন। তারা প্রায় মাঝরাতে জেগে ওঠেন এবং নিদ্রাহীন অবস্থায় বাকি রাত কাটিয়ে দেন। কারণ ঘুম ভাঙ্গার পর তাদের আর ঘুম আসে না। দীর্ঘদিন থেকে যারা অনিদ্রায় ভুগছেন এবং ক্রমাগত ঘুমাতে সমস্যা হচ্ছে তাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তবে বেশিরভাগ মানুষই একে খুব একটা আমলে নেন না যা পরবর্তী সময় গুরুত্বপুর্ণ সমস্যার কারণ হতে পারে। নিদ্রাহীনতার কারণ: বিভিন্ন কারণে এই নিদ্রাহীনতার সমস্যা হতে পারে। কখনো কখনো নিদ্রাহীনতা হয় সাময়িক, কখনো আবার বহুদিন এটি নিয়ে ভুগতে হয়। নিদ্রাহীনতার কারণ ব্যক্তিভেদেও ভিন্ন হতে পারে। তবে আগের তুলনায় বর্তমান সময়ে নিদ্রাহীনতার সমস্যা আশংকাজনক ভাবে বেড়ে গেছে। নিদ্রাহীনতার সমস্যায় সবচেয়ে বেশি পড়েন তরুণ-তরুণীরা। সাধারণত বিভিন্ন রকমের দুশ্চিন্...