Sample Page - Page 28 of 481 - Mati News
Wednesday, July 22

Sample Page

দর্শন ও সমাজবিজ্ঞানে স্বতন্ত্র চীনা জ্ঞানব্যবস্থা দ্রুত গড়ার তাগিদ সি চিন পিংয়ের

দর্শন ও সমাজবিজ্ঞানে স্বতন্ত্র চীনা জ্ঞানব্যবস্থা দ্রুত গড়ার তাগিদ সি চিন পিংয়ের

China
ফয়সল আবদুল্লাহ: দর্শন ও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে একটি স্বতন্ত্র চীনা জ্ঞানব্যবস্থা গড়ে তোলার কাজ দ্রুততর করার ওপর জোর দিয়েছেন চীনের সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান প্রেসিডেন্ট সি চিন পিং। সম্প্রতি দর্শন ও সমাজবিজ্ঞানের উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেওয়া সংক্রান্ত এক নির্দেশনায় তিনি এসব কথা বলেন। সি উল্লেখ করেন, ২০১২ সালে সিসিপির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে চীনের দর্শন ও সমাজবিজ্ঞান গবেষকরা ধারাবাহিকভাবে জ্ঞানগত, তাত্ত্বিক এবং পদ্ধতিগত উদ্ভাবনে অগ্রগতি অর্জন করেছে। তিনি দলের নতুন তাত্ত্বিক ধারণার পদ্ধতিগত ও একাডেমিক গবেষণা আরও গভীর করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সি চিন পিং বলেন, দর্শন ও সমাজবিজ্ঞানে একটি স্বতন্ত্র চীনা জ্ঞানব্যবস্থা দ্রুত গড়ে তুলতে হবে, যাতে চীন থেকে শুরু করে বিশ্ব, জনগণ এবং সময়ের উত্থাপিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর যথাযথ জবাব পাওয়া য...
সমুদ্রের নিচে এআই ডেটা সেন্টার বানাল চীন

সমুদ্রের নিচে এআই ডেটা সেন্টার বানাল চীন

China, Tech news
ফয়সল আবদুল্লাহ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোকে আরও পরিবেশবান্ধব করতে চীন নিয়েছে অভিনব উদ্যোগ। সমুদ্রের নিচে তৈরি করছে ডেটা সেন্টার। শাংহাইয়ের উপকূলে লিংকাং বিশেষায়িত অঞ্চলের কাছে নতুন একটি অফশোর প্লাটফর্মে বিশ্বের প্রথম বাণিজ্যিক আন্ডারওয়াটার ডেটা সেন্টার চালু হয়েছে, যা সরাসরি সমুদ্রের বায়ুশক্তি থেকে বিদ্যুৎ পাচ্ছে। প্রায় ১৬০ কোটি ইউয়ান বিনিয়োগে গড়ে ওঠা এই প্রকল্পের লক্ষ্য হলো এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে বাড়তে থাকা বিদ্যুতের বিপুল পরিমাণ চাহিদার যোগান দেওয়া। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য বলছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ডেটা সেন্টারের বিদ্যুৎ ব্যবহার দ্বিগুণ বাড়বে, যার প্রধান চালিকাশক্তি হবে এআই। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ মিটার নিচে স্থাপন করা চীনের এই ডেটা সেন্টারে চারটি স্তরে ১৯২টি সার্ভার র‌্যাক আছে। পরীক্ষামূলক পর্যায়ে এর বিদ্যুৎ ব্যবহার ২.৩ মেগাওয়াট। পুরো প্রকল্...
উন্নয়নের নতুন দরজা খুলল চীনের আইসিটি অবকাঠামো

উন্নয়নের নতুন দরজা খুলল চীনের আইসিটি অবকাঠামো

China, Tech news
ফয়সল আবদুল্লাহ সম্প্রতি পালিত হলো বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস। বিশ্বজুড়ে ‘সংযুক্ত বিশ্বে স্থিতিস্থাপকতা জোরদার’ শীর্ষক প্রতিপাদ্যে চলেছে আলোচনা, দেখানো হয়েছে ভবিষ্যতের দৃশ্যকল্প। আর ঠিক ওই সময়ই চীনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাত প্রবেশ করেছে উন্নয়নের এক আনকোরা ধাপে। দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণের পর এখন চীনে গুরুত্ব দেওয়া হচ্ছে স্থিতিস্থাপক ও বুদ্ধিমান অবকাঠামোয়। শিল্পখাতের ডিজিটাল রূপান্তর এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থাকে আরও উন্নত করাই যার লক্ষ্য। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের (এমআইআইটি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চের শেষ নাগাদ চীনে মোট ৪৯ লাখ ৫৮ হাজার ৫জি বেস স্টেশন স্থাপন করা হয়েছে। এর মধ্যে চলতি বছরের প্রথম প্রান্তিকেই যোগ হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার। এখন চীনের মোট মোবাইল বেস স্টেশনের ৩৮ দশমিক ২ শতাংশই ৫জি। একই সময়ে ৫জি ব্যবহারকারী দাঁড়িয়েছে প্রায় ১২৫ কোট...
চীনে প্রথম পান্ডা বন্ড ইস্যু করল পাকিস্তান

চীনে প্রথম পান্ডা বন্ড ইস্যু করল পাকিস্তান

China
চীনের রাজধানী বেইজিংয়ে শুক্রবার একটি অনুষ্ঠানের মাধ্যমে পাকিস্তান প্রথম ‘পান্ডা বন্ড’ ইস্যুর উদ্বোধন করেছে। এর মাধ্যমে পাকিস্তান প্রথমবারের মতো চীনের অভ্যন্তরীণ পুঁজিবাজারে প্রবেশের সুযোগ পেল। এই পান্ডা বন্ড কর্মসূচির আকার নির্ধারণ করা হয়েছে ১০০ কোটি ডলার। প্রাথমিক পর্যায়ে ২৫ কোটি ডলার সমমূল্যের বন্ড ইস্যু সম্পন্ন হচ্ছে। এই উদ্যোগে সহায়তা করছে এশীয় উন্নয়ন ব্যাংক এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক। অনুষ্ঠানে চীনের অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাপী চীনা মুদ্রা ইউয়ানের আন্তর্জাতিকীকরণের প্রক্রিয়া এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আরও অনেক বিদেশি ইস্যুয়ার চীনের আর্থিক বাজারে অর্থ সংগ্রহে আগ্রহী হচ্ছে। এই প্রক্রিয়ায় চায়না ইন্টারন্যাশনার ক্যাপিটাল করপোরেশন পাকিস্তানকে সহায়তা করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর মাধ্যমে পাকিস্তান সার্বভৌম ইস্যুকারী হিসেবে চীনের আন্ত...
অটোমোবাইল খাতে সহযোগিতা জোরদারে চীন-এপেক

অটোমোবাইল খাতে সহযোগিতা জোরদারে চীন-এপেক

China
এপেক দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করবে চীন। বৈশ্বিক অটোমোবাইল শিল্পে বৈদ্যুতিকীকরণ ও বুদ্ধিমান রূপান্তর ত্বরান্বিত করাই হবে এর লক্ষ্য। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের যন্ত্রপাতি উৎপাদন শিল্প বিভাগের মহাপরিচালক এবং ৪৩তম এপেক অটোমোটিভ সংলাপের সহসভাপতি ওয়াং ওয়েইমিং বলেন, বৈশ্বিক অটোমোবাইল শিল্পে একটি উন্মুক্ত ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। শাংহাইতে সম্প্রতি এ বিষয়ের একটি সংলাপের অধিবেশন শেষ হয়। তিনি বলেন, নতুন প্রযুক্তিগত বিপ্লব ও শিল্প রূপান্তরের ঢেউ—বিশেষ করে কৃত্রিম ‍বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির দ্রুত অগ্রগতি অটোমোবাইল শিল্পের উন্নয়নে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ওয়াং বৈশ্বিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে চীনে ব্যবসা সম্প্রসারণের আমন্ত্রণ জানিয়ে বলেন, স্থিতিশীল, বাধাহীন ও দক্ষ শিল্প ও সরবরাহ শৃঙ্খল ...
ব্যবসাবান্ধব পরিবেশ উন্নত করতে কোমরে বেঁধে নেমেছে চিয়াংসু

ব্যবসাবান্ধব পরিবেশ উন্নত করতে কোমরে বেঁধে নেমেছে চিয়াংসু

China
ফয়সল আবদুল্লাহ চীনের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রদেশ চিয়াংশু। প্রদেশটি তার আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য পরিস্থিতির পরিবর্তনের ব্যবসাবান্ধব পরিবেশ উন্নত করার পাশাপাশি উন্মুক্ততা বাড়াতে বিভিন্ন কৌশল বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে। সরকারি তথ্যমতে, ২০২৫ সালে চিয়াংসুতে ব্যবসা প্রতিষ্ঠান ১ কোটি ৪৬ লাখ ছাড়িয়েছে। এ ছাড়া ফরচুন গ্লোবাল ৫০০ প্রতিষ্ঠানের মধ্যে ৪০০টিরও বেশি কোম্পানি এ প্রদেশে বিনিয়োগ ও কার্যক্রম পরিচালনা করছে। প্রদেশের গভর্নর লিউ সিয়াওথাও বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৫ সালে চিয়াংসুর অর্থনীতির আকার দাঁড়িয়েছে ১৪ দশমিক ২ ট্রিলিয়ন ইউয়ানে। মাথাপিছু জিডিপিও পৌঁছেছে ১ লাখ ৬৭ হাজার ইউয়ানে, যা চীনের সব প্রদেশ ও অঞ্চলের মধ্যে শীর্ষে। গভর্নর বলেন, ১৪তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে প্রদেশটিতে উচ্চপ্রযুক্তি প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৮৫ শতাংশ। এ ছাড়া টানা আট বছর বিদেশি বিনি...
শাংহাইয়ে অ্যাপেক নারী ও অর্থনৈতিক উন্নয়ন ফোরাম শুরু: এআই যুগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জোর

শাংহাইয়ে অ্যাপেক নারী ও অর্থনৈতিক উন্নয়ন ফোরাম শুরু: এআই যুগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জোর

China
চীনের শাংহাইয়ে শুক্রবার শুরু হলো ২০২৬ এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) নারী ও অর্থনীতি ফোরাম। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়টি এবারের ফোরামের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। “এশিয়া-প্যাসিফিকে যৌথ সমৃদ্ধির জন্য নারীর ক্ষমতায়ন” এই মূলভাবের অধীনে দু’দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের এই সম্মেলনে অ্যাপেকভুক্ত দেশগুলো থেকে ২০০ জনেরও বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন। উচ্চপদস্থ কর্মকর্তা, বিশেষজ্ঞ, গবেষক এবং ব্যবসায়িক প্রতিনিধিরা চলমান ডিজিটাল রূপান্তরের প্রেক্ষাপটে নারীর অংশগ্রহণ, উদ্যোক্তা উন্নয়ন এবং উদ্ভাবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছেন। প্রতিনিধিরা উল্লেখ করেছেন যে, সকল খাত ও শিল্পে নারীদের সম্পৃক্ত করা এখন আর কেবল সামাজিক বিষয় নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধির কৌশল। বর্তমানে বিশ্বের গবেষকদের মধ্যে নারীদের সংখ্যা এক-তৃতীয়া...
চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নগর নবায়নের পরিকল্পনা অনুমোদন

চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নগর নবায়নের পরিকল্পনা অনুমোদন

China
চীনের রাষ্ট্রীয় পরিষদ শুক্রবার নগর নবায়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে ২০২৬-২০৩০ সময়কালের জন্য নগর নবায়নের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন করেছে। বৈঠকে সভাপতিত্ব করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৈঠকে জানানো হয়, গত জুলাইয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নগর কর্ম সম্মেলনের পর থেকে চীনে উচ্চমানের নগর উন্নয়ন ত্বরান্বিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এতে অগ্রগতি অর্জিত হয়েছে। বৈঠকে আরও বলা হয়, স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার সমন্বয়ে উদ্ভাবনী, বসবাসযোগ্য, সুন্দর, সহনশীল, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ, স্মার্ট ও আধুনিক শহর গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়, যেখানে মানুষের কল্যাণকেই কেন্দ্রে রাখা হবে। বৈঠকে গ্রামীণ ও কৃষি আধুনিকায়ন ত্বরান্বিত করতে ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনাও অনুমোদন করা হয় ও মৌলিক শিক্ষা সংস্কার সম্পর্কিত বিষয়গুলো পর্যালোচনা করা হয়। সন্তানবান্ধব সমাজ গড়ে তোলার জন্য জন্মসেবা ...
চীন-যুক্তরাষ্ট্রের সংলাপকে স্বাগত জানাল আইএমএফ

চীন-যুক্তরাষ্ট্রের সংলাপকে স্বাগত জানাল আইএমএফ

China
বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে গঠনমূলক সংলাপকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্র তহবিল-আইএমএফ। সংস্থাটির যোগাযোগ বিভাগের পরিচালক ও মুখপাত্র জ্যেষ্ঠ কর্মকর্তা জুলি কোজ্যাক সংবাদ সম্মেলনে বলেন, দু’দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জুলি আরও বলেন, বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা ও অনিশ্চয়তা কমাতে যে কোন পদক্ষেপ শুধু বেইজিং এবং ওয়াশিংটনের জন্যই নয়, বরং পুরো বৈশ্বিক অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবেও মনে করেন তিনি। শুক্রবার চীন সফর শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে দু’দেশের উচ্চপর্যায়ের একাধিক বৈঠক হয়। সূত্র: সিএমজি...
কুয়াংচৌর নানশা বন্দরের পঞ্চম ধাপের নির্মাণ শুরু

কুয়াংচৌর নানশা বন্দরের পঞ্চম ধাপের নির্মাণ শুরু

China
চীনের দক্ষিণাঞ্চলের কুয়াংচৌ শহরের নানশা বন্দরের পঞ্চম ধাপের নির্মাণকাজ শুরু হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজ শুরু হয়। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান কুয়াংচৌ পোর্ট গ্রুপ জানিয়েছে, প্রকল্পটি সম্পন্ন হলে বছরে বন্দরে যুক্ত হবে প্রায় ৬৭ লাখ টিইইউ সক্ষমতা। নতুন ধাপে চারটি গভীর সমুদ্র বার্থ তৈরি করা হবে। প্রতিটি বার্থে ২ লাখ টন ধারণক্ষমতার বড় কনটেইনার জাহাজ ভিড়তে পারবে। পঞ্চম ধাপের কাজ শেষ হলে নানশা বন্দর এলাকার মোট কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বছরে প্রায় ৩ কোটি ৫০ লাখ টিইইউতে পৌঁছাবে। সূত্র: সিএমজি...
উহানে বিশ্বের সবচেয়ে বড় অপটিক্যাল ফাইবার প্রিফর্ম উন্মোচন

উহানে বিশ্বের সবচেয়ে বড় অপটিক্যাল ফাইবার প্রিফর্ম উন্মোচন

China
চীনের হুবেই প্রদেশের উহানে বিশ্বের সবচেয়ে বড় অপটিক্যাল ফাইবার প্রিফর্ম উন্মোচন করা হয়েছে। এই কঠিন কাচের তৈরি ‘প্যারেন্ট রড’ থেকেই তৈরি হয় সূক্ষ্ম ফাইবার-অপটিক কেবল। নতুন এই প্রযুক্তি চীনের অপটিক্যাল ফাইবার উৎপাদনের দক্ষতা বাড়াবে এবং বৈশ্বিক বাজারে সরবরাহ-চাহিদার ভারসাম্যহীনতা কমাতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। নতুন প্রিফর্মটির ব্যাস ০.৩ মিটার এবং দৈর্ঘ্য ৩.৫ মিটার। একটি প্রিফর্ম থেকে প্রায় ২০ হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার তৈরি করা সম্ভব, যা বর্তমানে বাজারে থাকা সবচেয়ে বড় বাণিজ্যিক প্রিফর্মের তুলনায় প্রায় ৫ হাজার কিলোমিটার বেশি। প্রিফর্মটি তৈরি করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ফাইবারহোম ইন্টারন্যাশনাল টেকনোলজিস। প্রতিষ্ঠানটির মতে, এর মাধ্যমে বৃহৎ অপটিক্যাল ফাইবার প্রিফর্ম প্রযুক্তিতে চীনের স্বনির্ভর গবেষণা-উন্নয়ন সক্ষমতা আরও শক্তিশালী হলো। অপটিক্যাল ফাইবার তৈরির প্রক্রিয়াটি অনেকটা...
সি-ট্রাম্প বৈঠক ঐতিহাসিক ও ফলপ্রসূ: ওয়াং ই

সি-ট্রাম্প বৈঠক ঐতিহাসিক ও ফলপ্রসূ: ওয়াং ই

China
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ট্রাম্প চীন-মার্কিন সম্পর্ক এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন সম্পর্কিত প্রধান বিষয়গুলো নিয়ে খোলামেলা, গঠনমূলক এবং কৌশলগত আলোচনায় অংশ নিয়েছেন। তারা দুটি প্রধান দেশের মধ্যে সুসম্পর্কের সঠিক পথ অন্বেষণ করেছেন এবং একাধিক ঐকমত্যে পৌঁছান বলে গণমাধ্যমকে জানান চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াং বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক কারণ উভয় দেশই তাদের নিজ নিজ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে। তিনি আরও যোগ করেন যে, দুই রাষ্ট্রপ্রধান শাসনব্যবস্থা, চীন-মার্কিন সম্পর্ক এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংঘাতপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা করেছেন। ওয়াং বলেন, বৈঠকটি ভালো ফলাফল অর্জন করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ...
শেনচৌ-২৩ উৎক্ষেপণে প্রস্তুত চীন

শেনচৌ-২৩ উৎক্ষেপণে প্রস্তুত চীন

China
শেনচৌ-২৩ মহাকাশযানটিকে শনিবার চীনের চিয়ুছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র এলাকায় স্থানান্তর করা শুরু হয়েছে। উপযুক্ত সময়ে এটি উৎক্ষেপণ করা হবে। কর্তৃপক্ষের বরাতে শনিবার এ খবর জানিয়েছে সিসিটিভি। একটি বিশেষ ভ্রাম্যমাণ প্লাটফর্মের সহায়তায় প্রকৌশলীরা প্রায় ৬০ মিটার উঁচু রকেট ও মহাকাশযানের সমন্বিত কাঠামোটিকে খাড়াভাবে উৎক্ষেপণ টাওয়ারের দিকে নিয়ে যান। চূড়ান্ত সংযোজন ও পরীক্ষাগারে প্রথমে রকেট এবং মহাকাশযান একত্রে সংযুক্ত করা হয়। উৎক্ষেপণের আগপর্যন্ত এটি খাড়া অবস্থায়ই রাখা হবে। সব পরীক্ষা শেষ হলে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বিশেষ ইস্পাত রেলপথ দিয়ে খাড়া অবস্থায় উৎক্ষেপণ প্যাডে নেওয়া হবে শেনচৌ-২৩’কে। সূত্র: সিএমজি...

চীনের কিনেটিকা–১ রকেটের ১৩তম উৎক্ষেপণে কক্ষপথে ৫ স্যাটেলাইট

China
চীনের বাণিজ্যিক রকেট নির্মাতা প্রতিষ্ঠান সিএএস স্পেস শুক্রবার কিনেটিকা–১ সিরিজের ১৩তম রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ৩৩ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর রকেটটি পাঁচটি স্যাটেলাইটকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করে। মিশনটি ছিল চলতি বছরে চীনের ৩২তম মহাকাশ উৎক্ষেপণ। স্যাটেলাইটগুলোর মধ্যে ‘ইউশি’ নামের একটি বিশেষ স্যাটেলাইট রয়েছে। এতে দুটি উচ্চ রেজোলিউশনের ডিসপ্লে স্ক্রিন এবং পাঁচটি মাল্টি-অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা বসানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের ইন্টারনেট ব্যবহারকারীদের তৈরি ভিডিও মহাকাশে সম্প্রচার করবে স্যাটেলাইটটি। এ ছাড়া এটি মহাকাশ থেকে সম্প্রচারিত ভিডিওর দৃশ্য এবং পৃথিবীর বাঁকানো দিগন্তের ছবি ধারণ করে পাঠাবে বলে জানিয়েছে সিএএস স্...
চীনের আধুনিকায়নে আইনসভাকে সক্রিয় ভূমিকার আহ্বান চাও ল্যচির

চীনের আধুনিকায়নে আইনসভাকে সক্রিয় ভূমিকার আহ্বান চাও ল্যচির

China
চীনের আধুনিকায়ন এগিয়ে নিতে আইনসভাগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ আইনপ্রণেতা চাও ল্যচি। দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশ সফরকালে এ মন্তব্য করেন তিনি। জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ও সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য চাও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কুইচৌ সফরের সময় আইনপ্রণেতাদের কর্মস্থল, বিভিন্ন প্রতিষ্ঠান ও গ্রামীণ এলাকা পরিদর্শন করেন। সফরে তিনি গণকংগ্রেসের কাজ আরও উন্নত করার বিষয়ে মতামত নেন। পাশাপাশি কাউন্টি ও প্রাদেশিক পর্যায়ের আইনসভা পরিদর্শন করে গণকংগ্রেস নির্বাচন এবং বাজেট তদারকি সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এ ছাড়া আইনপ্রণেতাদের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে ‘পূর্ণ প্রক্রিয়ার জনগণের গণতন্ত্র’ কার্যকরভাবে বাস্তবায়নেও গুরুত্বারোপ করেন তিনি। সূত্র: সিএমজি...