উহানে বিশ্বের সবচেয়ে বড় অপটিক্যাল ফাইবার প্রিফর্ম উন্মোচন - Mati News
Tuesday, July 21

উহানে বিশ্বের সবচেয়ে বড় অপটিক্যাল ফাইবার প্রিফর্ম উন্মোচন

চীনের হুবেই প্রদেশের উহানে বিশ্বের সবচেয়ে বড় অপটিক্যাল ফাইবার প্রিফর্ম উন্মোচন করা হয়েছে। এই কঠিন কাচের তৈরি ‘প্যারেন্ট রড’ থেকেই তৈরি হয় সূক্ষ্ম ফাইবার-অপটিক কেবল। নতুন এই প্রযুক্তি চীনের অপটিক্যাল ফাইবার উৎপাদনের দক্ষতা বাড়াবে এবং বৈশ্বিক বাজারে সরবরাহ-চাহিদার ভারসাম্যহীনতা কমাতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন প্রিফর্মটির ব্যাস ০.৩ মিটার এবং দৈর্ঘ্য ৩.৫ মিটার। একটি প্রিফর্ম থেকে প্রায় ২০ হাজার কিলোমিটার অপটিক্যাল ফাইবার তৈরি করা সম্ভব, যা বর্তমানে বাজারে থাকা সবচেয়ে বড় বাণিজ্যিক প্রিফর্মের তুলনায় প্রায় ৫ হাজার কিলোমিটার বেশি।

প্রিফর্মটি তৈরি করেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান ফাইবারহোম ইন্টারন্যাশনাল টেকনোলজিস। প্রতিষ্ঠানটির মতে, এর মাধ্যমে বৃহৎ অপটিক্যাল ফাইবার প্রিফর্ম প্রযুক্তিতে চীনের স্বনির্ভর গবেষণা-উন্নয়ন সক্ষমতা আরও শক্তিশালী হলো।

অপটিক্যাল ফাইবার তৈরির প্রক্রিয়াটি অনেকটা চিনির সূক্ষ্ম সুতো তৈরির মতো। দশ মিটার উঁচু ড্রয়িং টাওয়ারের ওপর প্রিফর্মটি ঝুলিয়ে রাখা হয়। এর নিচের অংশ প্রায় ২০০০ ডিগ্রি সেলসিয়াস তাপে গলিয়ে সূক্ষ্ম তন্তু বের করা হয়। এরপর ট্র্যাকশন চাকার সাহায্যে দ্রুত টেনে নামিয়ে মাত্র ১২৫ মাইক্রোমিটার ব্যাসের অপটিক্যাল ফাইবার তৈরি করা হয়। পরে কোটিং ও কিউরিংসহ বিভিন্ন ধাপ শেষে তা পূর্ণাঙ্গ ফাইবারে রূপ নেয়।

সূত্র: সিএমজি

https://img2.chinadaily.com.cn/images/202605/15/6a06f335a310d68600fd8d60.jpeg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *