কুয়াংচৌর নানশা বন্দরের পঞ্চম ধাপের নির্মাণ শুরু - Mati News
Wednesday, August 12

কুয়াংচৌর নানশা বন্দরের পঞ্চম ধাপের নির্মাণ শুরু

চীনের দক্ষিণাঞ্চলের কুয়াংচৌ শহরের নানশা বন্দরের পঞ্চম ধাপের নির্মাণকাজ শুরু হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজ শুরু হয়।

বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান কুয়াংচৌ পোর্ট গ্রুপ জানিয়েছে, প্রকল্পটি সম্পন্ন হলে বছরে বন্দরে যুক্ত হবে প্রায় ৬৭ লাখ টিইইউ সক্ষমতা।

নতুন ধাপে চারটি গভীর সমুদ্র বার্থ তৈরি করা হবে। প্রতিটি বার্থে ২ লাখ টন ধারণক্ষমতার বড় কনটেইনার জাহাজ ভিড়তে পারবে।

পঞ্চম ধাপের কাজ শেষ হলে নানশা বন্দর এলাকার মোট কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বছরে প্রায় ৩ কোটি ৫০ লাখ টিইইউতে পৌঁছাবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *