পড়তে চাইলে আইন/ LLB-এ
উচ্চ মাধ্যমিকের পর ইঞ্জিনিয়ারিং-বি কমের মতো গতানুগতিক র্কোস পড়তে মন চাইছে না? আবার পিওর আর্টস নিতেও মন নারাজ? তা হলে বি. এ. এল.এল.বি (BA LLB ) পড়তে পারো। আইন বিশেষজ্ঞ হতে চাইলে এই ডিগ্রি তোমার কাছে হয়ে উঠবে এক র্ভাসাটাইল এবং আর্কষক কেরিয়ারের চাবিকাঠি।
প্রয়োজনীয় দক্ষতা - আইনজীবীর প্রধান কাজ হচ্ছে সংবিধান ( Constitution) কে ব্যাখ্যা করে অর্থনৈতিক, সামাজিক এবং মক্কেলের ব্যক্তিগত সমস্যার সমাধান করা।
একজন সফল আইনজীবী হতে গেলে চাই সবরকম আইন জানার প্রতি অফুরন্ত কৌতূহল এবং আইনি অসঙ্গতি ধরার ক্ষমতা। তা ছাড়াও অন্যান্য দক্ষতা - যেমন সূক্ষ্মভাবে কমিউনিকেট করার ক্ষমতা (মৌখিক এবং লিখিত), বিস্তৃত গবেষণা করার ক্ষমতা ইত্যাদি। আর চাই প্রচুর পরিমাণে ‘logical reasoning’-এর ক্ষমতা। একজন আইনজীবী হিসেবে তোমায় নানা প্রকার তথ্যকে নিরপেক্ষভাবে বিচার করে একটা যুক্তিসঙ্গত সিদ্ধান্তে আসতে হবে। তুমি যদি চটপ...











