সংরক্ষিত মাছের জিন-মানচিত্র উন্মোচন চীনে
ফয়সল আবদুল্লাহ
চীনে সংরক্ষিত প্রজাতির মাছ বাগারিয়াস রুটিলাস। মাছটির প্রায় সম্পূর্ণ জিনোম-মানচিত্র তৈরি করেছেন চীনা বিজ্ঞানীদের একটি যৌথ গবেষণা দল। ইয়াংজি রিভার ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট সোমবার এ তথ্য জানিয়েছে।
গবেষণার ফলাফল ২০২৫ সালের ১২ ডিসেম্বর আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী সায়েন্টিফিক ডাটায় প্রকাশিত হয়েছে।
প্রবন্ধের প্রধান লেখক পার্ল রিভার ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের সহকারী গবেষক লিউ ইয়াছিউ জানান, নতুন জিন-মানচিত্রটি ৯৭.৫ শতাংশ পূর্ণতা অর্জন করেছে। এতে ২৯ হাজার ১০৬টি প্রোটিন-কোডিং জিন শনাক্ত করা হয়েছে, যা ক্যাটফিশ গোষ্ঠীর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে পূর্ণাঙ্গ জিনোম হিসেবে বিবেচিত।
বাগারিয়াস রুটিলাস একটি বড় আকারের তলদেশবাসী মাংসাশী মাছ, যা ইয়ুননান প্রদেশের ইউয়ানচিয়াং-রেড রিভার অববাহিকায় থাকে। অতিরিক্ত শিকার, জলবিদ্যুৎ প্রকল্প, পানিদূষণ ও আগ্রাসী প্রজাতির কারণে এ মাছের সং...














